somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাস জীবনের অভিজ্ঞতা (ডরমেটরী-আমার প্রথম নিবাস)- পর্ব ২

৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার লেখা এতজন পড়বে আমি ভাবতেই পারিনি। আপনাদের উৎসাহে আমি আজ আবার লিখতে বসছি। আমার আগের লিখার লিংক হচ্ছে

পর্ব-১

বাংলাদেশ থেকে যখন রওনা হয় তখন বৃষ্টি হচ্ছিল। জাপানে এসে যখন ডরমেটরীতে নামলাম তখনও বৃষ্টি হচ্ছে।


ডরমেটরীর ফ্রন্ট গেট



ডরমেটরীর ভিউ রাস্তা থেকে।

ডরমেটরীতে নামার পর আমরা ব্যাগপত্র নামিয়ে ডরমেটরীর ফ্রন্ট অফিসে ওয়েট করতেছিলাম তখন ডরমেটরীর ম্যানেজার মিস্টার তানাকা তার দুজন স্টাফ নিয়ে আমাদের রিসিভ করেন। তার সাথে একজন ইউনিভার্সিটির রিপ্রেজেনটেটিভ ছিল। উনি আমাদেরকে পরেরদিনের সিডিউল দেন। তারপর আমাদেরকে ম্যানেজারের হাতে বুঝায় দিয়ে উনি চলে গেলেন। এরপর ম্যানেজার আমাদের নিয়ে গেলেন মিটিং রুমে। আমি ছাড়াও আরও চারজন স্টুডেন্ট ছিল আমার সাথে যাদের সাথে আমার বাসে দেখা হয়। মিটিং রুমে আমাদেরকে ১টা খাম দেয় যার মধ্যে ডরমেটরীর নিয়মাবলীসহ অনেকগুলা ফরম ছিল। এরপর ম্যানেজার আমাদের পুরা একঘন্টা লেকচার দেন। এই লেকচারে উনি আমাদের ডরমেটরীর ইতিহাস, এখানকার নিয়মাবলী, শহরের চলাচলের নিয়মসহ যত নিয়মকানুন ছিল সব ব্যাখা করেছেন। এই লেকচারে জানতে পারলাম এই ডরমেটরী এই বছর শুরু হয়েছে এবং আমরাই এখানকার প্রথম স্টুডেন্ট। এরপর আমাদের ফরম পুরণ করতে বলেন। ফরম পুরন শেষে আমাদেরকে রুমের চাবি দিলেন এবং একটা কী কার্ড দিলেন। এই কী কর্ডের মজেজা অবশ্য পরে বুঝেছি। আমি ভাবলাম যাক অবশেষে সব ঝামেলা শেষ হচ্ছে। কিন্তু না এরপর ম্যানেজার সাহেব আমাদেরকে স্টাফদের কাছে বুঝায় দিলেন। স্টাফরা আমাদের নিয়ে গিয়ে শুরু করল নিয়মাবলীর প্রাকটিকাল ডেমোনেসট্রেশান। শুরু করল কিচেন দিয়ে। স্টোভ কিভাবে চালাতে হবে, বেসিন কিভাবে ইউজ করতে হবে ইত্যাদি। তবে টেনশেনে পড়ে গেলাম ময়লা ফেলার সিস্টেম দেখে। আমাদের দেশে তো সব ময়লা এক সাথে ফেলতাম, কিন্তু এখানে ময়লা আলাদা আলাদা করে ৬ রকম বাক্সে ফেলতে হবে। ময়লা আলাদা করার জন্য একটা চার্ট আছে। এরপর নিয়ে গেল গোসলখানায়, তারপর লন্ড্রী রুমে। সব জায়গায় ব্যবহার করার ডেমোনেসট্রেশান শুনা লাগছে। অবশেষে দুপুর আড়াইটার দিকে আমাকে আমার রুমের সামনে নিয়ে আসেন।


আমার রুমের দরজা


আমার রুম


রুমের জানালা থেকে দেখা বাইরের দৃশ্য

রুমে ঢুকার পর আমার প্রথম রিঅ্যাকশান এ আমি কোথায় আসলাম :-*! এই রুমের সাইজ আমাদের বাসার স্টোর রুমের সমান। স্টাফ আমাকে কিভাবে টয়লেট, এসি ব্যবহার করতে হবে শিখিয়ে দিয়ে চলে যান। এদিকে আমার খিদায় পেট চোঁ চোঁ করছে। গতকাল দুপুরে বিমানে খাওয়ার পর এখনও পেটে কিছু পড়েনি পানি ছাড়া। এদিকে আমি জাপানিজ জানি না, আর হালাল খাবার কোথায় পাওয়া যায় তাও জানি না। ভাবলাম এক বাংলাদেশী ভাইকে জানি, ওনার সাথে নেটে যোগাযোগ করি। ল্যাপটপ বের করে লাইন দিতে গিয়ে দেখি বিরাট মুসিবত। এখানকার সকেটে বাংলাদেশের প্লাগ ঢুকে না। এখন যোগাযোগ করব কিভাবে! আমার কাছে তো ফোনও নাই। নিচে গিয়ে ম্যানেজার অফিসে যোগাযোগ করলাম। তারা আমাকে একটা পে-ফোন দেখায় দিল। এই পে-ফোন ব্যবহার করতে গিয়ে বুঝলাম জাপান কত এক্সপেন্সিভ। প্রতি ২০ সেকেন্ডে ১০ ইয়েন লাগে। আমি যখন আসি তখন ১ইয়েন মানে ১.২৪ টাকা। কিন্তু আমি পে-ফোন ঠিকমত অপারেট করতে পারি নাই। ২০০ ইয়েন গচ্ছা দেওয়ার পর আরেকজন স্টাফ ইউকো-সান আমাকে তার মোবাইল থেকে যোগাযোগ করতে বলল।এই ইউকো-সানের সাথে পরে আমার খুব ভাল সম্পর্ক হয়েছিল। যদিও উনি আমাকে ভারতীয় মনে করেছিল। উনার ফোন থেকে আমি বাংলাদেশী ভাই, যার নাম সাব্বির, কে ফোন করলাম। উনি ফোন পাওয়ার পর আমার ডরমেটরীতে চলে আসেন। উনি আমাকে তখনই ইউনিভার্সিটি শপে নিয়ে গেলেন। ডরমেটরী থেকে ইউনিভার্সটিতে যাওয়ার রাস্তা দেখে আমার চক্ষু চড়কগাছ হয়ে গেল।


ডরমেটরী থেকে ইউনিভার্সটিতে যাওয়ার রাস্তা

রাস্তা হচ্ছে একটা পাহাড় পেরনো। দুইদিক মিলায়ে সর্বমোট ২৪২টা সিড়ি। প্রথমদিনই আমাকে ৬বার এই সিড়ি পেরনো লাগছিল। সাব্বির ভাই আমাকে শপে নিয়ে গিয়ে কেবল কিনে দিল। তারপর খাবার হিসাবে তিনকোনা ভাত কিনে দিল। ভাতের মাঝখানে অল্প একটু মাছ, আর পুরাটা সামুদ্রিক শ্যাওলা দিয়ে মুড়ানো। রুমে ফিরে ঐ তিন কোনা ভাত খেয়ে রুমটা গুছালাম। তিনদিন ঐ তিন কোনা ভাত খেয়ে থেকেছি। এই সব করতে করতে ৬টা বেজে গেল। সবশেষ করে ঘুমাতে গেলাম। (চলবে)
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×