মাঝে মাঝে পিপীলিকার উড়বার হয় বড় সাধ...
প্রাণের আবেগে চায় উড়তে ভেঙে আবেগের যত বাঁধ...
জানে না তো সে, হয়েছে সময় মরিবার...
মনের আকাশে উড়ে চলে ডানা মেলে দুর্নিবার...
আমিও তেমনই এক পিপীলিকা...
অন্ধকারে হাতড়ে ফিরে খুজে পাই মরীচিকা...
ধুঁকে ধুঁকে করি তাই শুধু মৃত্যুর প্রতীক্ষা...
কখনো কি ফুরাবে আমার এই অপেক্ষা???
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



