ক্লান্ত-বিষন্ন কোন দুপুরে যখন তোমার কথা মনে পড়ে,
অতীতের পথে হেঁটে, হারাই আমি বহু দূরে।
শহরের কোন রাস্তায় বা নির্জন কোন গ্রাম্যপথে,
নিজের অস্তিত্ব খুঁজে নেই আমি তোমার সাথে।
তোমাকে ভুলতে চেয়েও পারিনি কখনও,
স্মৃতিগুলো তোমায় ঘিরে যে সতেজ এখনও।
মাঝে মাঝে খুব অস্থির হয়ে উঠি এই আমি,
মায়ার বাঁধনে আবদ্ধ এই মনটা যে বড়ই স্বাধীনতাকামী।
তবুও অভিশপ্ত এ সময় যাচ্ছে পেরিয়ে,
লাল-নীল স্মৃতিগুলো সঙ্গে নিয়ে...।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১১ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



