সহসা সঙ্কটে দিশেহারা কেন নাবিক?
হতাশা মুছে ফেলে হও দুরন্ত নির্ভীক...
সমুখে যাত্রা যে আরো ভীতিকর বন্ধুর...
জীবন তো এমনই অম্ল-মধুর...
জ়েগে উঠো আবারো বাজিয়ে নতুন কোন সুর...
দিতে হবে পাড়ি আরো পথ বহুদূর...
ইচ্ছা থাকিলেই তো উপায় হয়...
তবু কেন সব হারাবার ভয়?
একদিন হবে জয় নিশ্চয়...
আমার তোমার জীবনও হবে নতুন আলোয় দীপ্তিময়...
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



