কোন এক ভরা-পূর্ণিমায় খোলা আকাশের নিচে...
পাওয়া যাবে তোমায়, চোখের কোনে টলমল, অশ্রুজল...
দুঃখ নয়...
আকাশের তারাদের মাঝে স্বপ্নগুলো তোমার, সযতনে থাকবে বেঁচে...
বেদনার গাঢ় অন্ধকার নিয়ে হয়তোবা হারিয়ে যাবে মেঘেদের দল...
আনন্দ অশ্রুতে হারিয়ে যাবে সব না পাওয়ার দীর্ঘশ্বাস....
বসন্তের মাতাল হাওয়া ছড়িয়ে দেবে সুখের প্রবল পরশ...
খুঁজোনাকো আমায় সেদিন...
আমি ছায়া ছাড়া কিছু নই...
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



