somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমিউনিটি পুলিশিং (পুলিশ আইন-১৭ ধারা, পিআরবি-৩২/৩৩ নিয়ম) কি ?

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কমিউনিটি পুলিশিং কি ?

কমিউনিটিং পুলিশের অভিধানিক অর্থ সমাজমুখী পুলিশী কার্যক্রম। এটা হচ্ছে সে প্রশাসনিক নীতি ও কৌশল যা পুলিশকে আগাম কার্যকরী ব্যবস্থা গ্রহণ পূর্বক অপরাধের উৎসমূলের পরিবর্তন ঘটিয়ে কার্যকরভাবে অপরাধ নিয়ন্ত্রণ, জনগণের অপরাধভীতি কমানো, জীবনযাত্রার গুনগত পরিবর্তন এবং উন্নতমানের পুলিশী সেরা নিশ্চিত করে।

সর্বপ্রথম ইসরাঈল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় এই ব্যবস্থা চালু হয়। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ১৯৯২ সালে ময়মনসিংহ জেলায় পরবর্তীতে ১৯৯৪ সালে ঢাকা ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় কমি্উনিটি পুলিশিং চালু হয়। পরবর্তীতে ২০০০ সালের দিলে সারা বাংলাদেশে চালু হয়।

কমিউনিটি পুলিশ এর দায়িত্ব ও কর্তব্য কি ?
১। সামাজিক অপরাধ ও বিশৃঙ্খলা জনিত সমস্যাসমূহ চিহ্নিত করে সমাধানমূলক ব্যবস্থা গ্রহণ।
২। সামাজিক অপরাধের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করা, জনগনের প্রতিভা মেধা ও ক্ষমতাকে কাজে লাগানো এবং আইনপ্রয়োগে জনগণকে অংশগ্রহণ করানো।
৩। সমাজে অপরাধ প্রবণতা, চোরাচালান, মাদকের অপব্যবহার, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের তথ্য সংগ্রহ করে পুলিশকে প্রদান করা।
৪। অপরাধ দমনে স্বীয় ক্ষমতাবলে আইন প্রয়োগ, প্রয়োজনে নিয়মিত পুলিশের সাহায্য গ্রহণ।
৫। সমাজের দুর্বল শ্রেণী যথা-নারী, শিশু, বৃদ্ধ সংখ্যালঘু, প্রতিবন্ধী ও অসহায়দের স্বার্থ রক্ষা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
৬। এলাকায় টহলের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা।
৭। মানবাধিকার ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করা।

বাংলাদেশে এ ব্যবস্থা বাস্তবায়নে প্রতিবন্ধকতা কি ?
১। স্থানীয় পুলিশের প্রতি এলাকার জনগণের আস্থার অভাব।
২। স্থানীয় পুলিশের নেতিবাচক মনোভাব।
৩। পুলিশ বাহিনীর কাঠামোতে এ ব্যবস্থার অনুপস্থিতি।
৪। স্থানীয় দলাদলি ও রাজনৈতিক কোন্দল।
৫। ছদ্মবেশী অপরাধী ও অপরাধী চক্রের বিরুদ্ধাচরণ।
৬। পুলিশের সীমাবদ্ধতা সম্পর্কে জনগণের অজ্ঞতা ও পুলিশের নিকট থেকে প্রাপ্তির উচ্চাশা।
৭। চাঁদাদাতাদের অনীহা তথা আর্থিক সীমাবদ্ধতা।

তথ্যসূত্র-ফৌজধারী তদন্ত ও বিবিধ-একেএম আবুল বাছের, ইন্সপেক্টর অব পুলিশ।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×