সারা যাকেরের পরামর্শ, জাতির জন্য ভয়ঙ্কর বিপদের কারণ - "একজন আরেকজনকে ভালোবাসলে, এ রকম শারীরিক সম্পর্ক হয়ে যেতে পারে। এটা নিয়ে অপরাধবোধে ভোগার কিছু নেই।"
১২ ই জুন, ২০১২ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশটা যাচ্ছে কোথায়??? পরামর্শের নামে অবৈধ ও অনৈতিক কাজ কে বৈধতা দেয়ার এবং ইতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা এবং অন্যকে উৎসাহিত করা কি অপরাধ নয়???
সারা যাকের পরামর্শ দেয়ার নামে যা করেছেন তা আমার দৃষ্টিতে অপরাধের পর্যায়ে পড়ে।
আজকের প্রথম আলোর নকশাতে যারা 'সুবন্ধু সমীপেষু ' কলামের চিঠি গুলো পড়েছেন তারা জানেন, আজ পরামর্শের নামে সারা যাকের কি কথা বলেছেন। প্রথম চিঠিতে জনৈক এক তরুণীর এক ব্যাক্তিগত সমস্যার পরামর্শ দিতে গিয়ে সারা যাকের এক জায়গায় বলেছেন -
"একজন আরেকজনকে ভালোবাসলে, এ রকম শারীরিক সম্পর্ক হয়ে যেতে পারে। এটা নিয়ে অপরাধবোধে ভোগার কিছু নেই।"
এই পরামর্শটা এদেশের কোটি কোটি তরুণ-তরুণীকে কি বার্তা দিবে বলেন তো?? দেশের তরুণ সমাজ কে কোন পথে ঠেলে দিচ্ছেন এইসব তথাকথিত বুদ্ধিজীবীরা???
প্রথম আলোর নকশার 'সুবন্ধু সমীপেষু' কলামে দেশের নানা প্রান্ত থেকে সব বয়সের মানুষই তদের নানা ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে চিঠি লেখে সৎ পরামর্শ পাবার আশায়। এসব পড়ে একই রকম সমস্যায় থাকা আরও অনেকেই হয়ত উপকৃত হয়। তাই এসব পরামর্শ দেয়ার ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিৎ পরামর্শ দাতাকে।
আশাকরি সারা যাকের আগামীতে পরামর্শ দেয়ার ক্ষেত্রে আরও সাবধান এবং যত্নবান হবেন।
লিংক-
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন