somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড (SCB) ব্যাংকের '৮ মিনিট' এর ধাপ্পাবাজি

৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রাহকদের সময় বাচানোর স্বার্থে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (SCB) এর একটি প্রতিঙ্গা (Pledge) আছে। আর সেটি হল- 8 Minute Pledge বা ৮ মিনিট- এর প্রতিঙ্গা । ব্যাংকটির দাবি অনুযায়ী, কোন গ্রাহক যদি তাদের কোন শাখা অফিসে গিয়ে সর্বোচ্চ ৮ মিনিটের মধ্যে তার কাঙ্খিত সেবাটি না পায়, তাহলে প্রতিবার ব্যার্থ হওয়ার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কোন চ্যারিটি প্রতিষ্ঠানকে ৫০ টাকা করে দান করবে। মূলকথা, এই বাড়তি খরচ এড়াতে ব্যাংকটি ৮ মিনিটের মধ্যেই সবাইকে সেবা দেয়ার ক্ষেত্রে কতটা আন্তরিক তাই তারা বুঝাতে চায় গ্রাহকদের।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাদের শখা অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের ব্যবস্থাপনার জন্য খুব সম্ভবত ' Queue Pro' সফটওয়ারটি ব্যবহার করে। এই সফটওয়ারটি গ্রাহকদের ক্রম অনুযায়ী সিরিয়াল নাম্বার প্রিন্ট করে দেয় সেবা নেয়ার জন্য। এতে টোকেনটির প্রিন্ট আউটে সময়ের উল্লেখ থাকে। মুলত এই সময় থেকেই পরবর্তী ৮ মিনিটের মধ্যে ব্যংক আপনাকে সেবা দিতে প্রতিঙ্গাবদ্ধ। কিন্তু এখানেও ধাপ্পাবাজি আছে।

গতকাল গেলাম এদের কারওয়ানবাজার শাখায়। সেখানে গিয়ে আমি যে টোকেনটি পেলাম সেটাতে সময় উল্লেখ ছিল দুপুর ১২ টা ৩৪ মিনিট। টোকেন নিয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষার পর মোবািল বের করলাম সময় দেখার জনয় যে ৮ মিনিট হতে আর কত বাকি। কিন্তু একি! মোবাইলে দেখি তখন কেবল ১২টা ৩৩ বাজে। তারমানে আমি যে সময় টোকেন প্রিন্ট নিলাম তা বাজতেই আরও ১ মিনিট বাকি! চেক করার জন্য টোকেন আর মোবাইল পাশাপাশি রাখলাম। না কওন ভুল করি নি। আমার দুটো মোবাইল সেট। দুটোতেই একই সময়। আমার পাশে অপেক্ষারত একজনের হাত ঘড়ি দেখলাম। একই অবস্থা। খটকা লাগল। এবার আবার টোকেন মেশিনে গিয়ে নতুন করে আরেকটা টোকেন নিলাম। এবার দেখলাম প্রকৃত সময়ের চেয়ে ৫ মিনিট এগিয়ে প্রিন্ট বের হচ্ছে।

তারমানে, ৮ মিনিটের জায়গায় ব্যংক প্রতারণার আশ্রয় নিয়ে মানুষের বিশ্বাস ভঙ্গ করছে। গতকাল হয়ত ৫ মিনিট বাড়িয়ে রেখেছিল, কে জানে, হয়ত গ্রাহকের চাপ বেশি হলে ওরা তা ওদের ইচ্ছেমত আরও বাড়িয়ে দেয়! তারপরও বলব, অন্য যেকোন ব্যাংকের চেয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (SCB) তে অনেক কম সময়ে কাজ সেরে আসা যায়। কিন্তু এজন্য প্রতারণার আশ্রয় নেয়াটা অন্যায়।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×