টানা খেলার ধকল কাটিয়ে উঠতে জিম্বাবুয়েতে আন অফিসিয়াল প্রস্তুতিমূলক ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সময়টায় বিশ্রাম চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন সাকিব। তাঁর এ দাবির সঙ্গে নির্বাচকরাও একমত বলে জানা গেছে । তাই দুয়েকদিনের মধ্যেই জিম্বাবুয়ে সফরের দলে সাকিবের বদলে অন্য কারো দলভুক্তির ঘোষণা আসতে পারে বলেও জানা গেছে।
গত বছর কাউন্টি খেলে আসার পর যেতে হয়েছে জিম্বাবুয়ে সফরে। সেখান থেকে দেশে এসে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। এরপর ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ হতে না হতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেটি শেষে মার্চের এশিয়া কাপ খেলেই ছুটেছেন আইপিএলে। সেই পর্ব চুকিয়ে এসে এখন খেলছেন ঢাকার প্রিমিয়ার লিগের অবশিষ্টাংশ।
এরকম টানা খেলার ক্লান্তি কাটাতে শরীর তাই বিশ্রাম চাইতেই পারে। দল ঘোষণা হয়ে যাওয়ার পরও তাই তিনি বিসিবি'র কাছে জিম্বাবুয়ে সফর থেকে নিষ্কৃতি চেয়েছেন। আর দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে নিয়ে তিন জাতির এ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো যেহেতু আন্তর্জাতিক মর্যাদা পাচ্ছে না, তাই সাকিবকে বিশ্রাম দেওয়াতেও নির্বাচকরা কোন সমস্যা দেখছেন না বলে জানা গেছে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও দুয়েকদিনের মধ্যেই তা হয়ে যাওয়ার কথা। আর যদি তা হয় তবে এর জন্য্য দ্বায়ী আই পি এল। বিতর্কিত আই পি এলের কারনে টায়ার্ড সাকিব খেলতে পারবে না, বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা এটা কি স্বাভাবিক ভাবে নেবে? ব্লগারদের অভিমত কি?
ত্রী-দেশীয় সিরিজে সাকিবের না খেলার সম্ভবনা। কারন কি আই পি এল?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন
অভ্যাস বিষয়ে
অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?
আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।
আসলে ব্যাপারটা একটু অন্যরকম।
আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৭

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন
যাপিত জীবন.....

১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।