জাকির নায়েক দেশে ব্যান হলে সবচে বেশি ফয়দা কার হবে? সম্ভবত (আমার ধারনা) দেশে টাকার বিনিময়ে ওয়াজ মাহফিল করা হুজুরদের।এবং সাথে আরও একটা রাজনৈতিক দলের।দলটি জামায়াত ইসলামি বাংলাদেশ।
আর লস সম্ভবত পুরোটাই হবে সাধারন জনগনের।আমার মত আম পাব্লিকের।আসুন
ব্যাপারটা নিয়ে খোলাসা করে আলোচনা করা যাক।
খুব ছোট বেলা এক শীতের রাতে নানুবাড়ি বেরাতে গিয়ে ওয়াজ মাহফিল-জলসা শব্দটি আমার প্রথম পরিচয় ঘটে।সে রাতে সবাই দল বেধে জলসায় গেলেও আমাকে নেওয়া হয়নি।তবে ঘুমানোর আগপর্যন্ত আমি মাইকে শুনেছিলাম।কিছুই বুঝিনি।
সত্যি কথাকি আমি কখনও ওয়াজ শুনিনি নিজের আগ্রহে।কিন্তু আমাকে শুনতে হয়েছে বহুবার।বাংলাদেশের প্রায় সব পাবলিক প্লেসেই ওয়াজ চলে।সাধারনত সকাল আর সন্ধ্যায় ওয়াজ চালানও হয়।এভাবেই আমার ওয়াজ শোনা।করার তেমন কিছু না থাকলে মাঝে মাঝে মনযোগ দিতাম।শোনার চেষ্টা করতাম।আমার ভাল লাগেনি।শেষ বারতো ওয়াজ শুনে আমি খানিকটা বিরক্তই হয়েছি।ভদ্রলোক হরিনের এক কাহিনি বিশ মিনিট ধরে বলছেন,নাকি সুরে সেই কাহিনি বলার সময় চোখের পানি নাকের পানি এক করছেন আবার চা ও পান করছেন।সেই আমার শেষ ওয়াজ দেখা(টিভিতে)।
জাকির নায়েকের সাথে পরিচয় হল বছর ৮-৯ আগে।বাংলাদেশে টিভি চ্যানেল ইসলামিক টিভিতে(এখন বন্ধ)।হ্যাংলা একজন দাড়িওয়ালা লোক অডিটোরিয়াম ভর্তি মানুষের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন! আমি পুরোপুরি অবাক হলাম।এওকি সম্ভব??প্রথম দেখাতেই সেই লোককে ভাল লেগে গেল।এর পর খোজ খবর করে দেখি আমার বহু আগে থেকেই সবাই ওনাকে চেনে এবং নিয়মিত তার ভিডিও দেখে।আমিও দেখা শুরু করলাম।ইসলাম নিয়ে ডিটেইলস জানার একটা মাধ্যম পেয়ে আমি মহা খুশি(কুরআন আরবিতে পড়তে পারি,বাংলায় পড়া হয় না)।
ইতিমধ্যে আমাদের মত সাধারন মানুষগুলো ইসলাম নিয়ে অনেক জেনে গেল।এবং উনি প্রমান করলেন ইসলাম শান্তির,ন্যায়ের,মানবতার খুব সহজ একটা ধর্ম।যেটা জন্মের পর থেকেই জটিল বলে জানতাম।
বাংলাদেশে এই প্রথম উনি রোষে পরেন নাই।বহু আগ থেকেই একটা শ্রেণি ওনার পিছনে লেগে আছে।ওনারা বিভিন্ন ভাবে প্রমান করতে তৎপর যে জাকির নায়েক একটা ভন্ড এবং ইয়াহুদি দের দাস!আমি কথাটাকে পাত্তা দেইনি কারন আমার কানের সাথে দুইটি চোখ এবং একটি ব্রেইনও আছে।চোখদিয়ে দেখে ব্রেইন দিয়ে বিচার বিশ্লেষণ করে আমার খারাপ কিছু চোখে পড়ল না।
কিন্তু এই ব্যাটা ভন্ড ইয়াহুদি দের গুপ্তচরের জন্য কিছু কিছু ব্যাবসায়ী পথে বসার যোগার।
জামায়েত ইসলামি নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ মাথাব্যাথা কোনটাই নাই।সো তারা কি ভাবল বা বল্ল সেটা নিয়েও ভাবি না।কিন্তু কিছুদিন আগে আমার এক ইমিডিয়েট সিনিয়র যখন জাকির নায়েক কে পিথাগোরাসেরর উপপাদ্যে ফেলে প্রমান করার চেষ্টা করছিলেন,তখন আমি কপাল কুচকে জানতে চাইলাম আপনার রাজনৈতিক ভিউ কি? তখন সেই সিনিয়র ভদ্রলোক জানালেন উনি জামায়াতি। তখন বুঝলাম হয়ত কোন কারনে তারাও প্রবলেম ফেস করছে।
আমাকে ফাসাতে চাইলে আপনার খুব বেশি কষ্ট করার দরকার নেই।একটা খুন করুন আর বলুন রিজভীও আমার সাথে ছিল।ব্যাস! কেল্লা ফতে।
জাকির নায়েক কে অাত্বপক্ষ সমর্থনের সুযোগ কি দেয়া হয়েছে??কোটি কোটি মানুষ ওনার বক্তব্য শোনেন,তার মধ্যে দু-একজন বে-লাইনে গেলে আমার মনে হয় না সেটা লেকচারের প্রভাব।
তার পরেও সত্য প্রকাশের দাবি রাখি,আমিও জানতে চাই সে আসলেই সন্ত্রাসীকে উৎসাহিত করে কি না?যদি করে থাকে আমিও প্রতিবাদ করতে চাই।
ধন্যবাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

