
আমরা বাংলাদেশীরা কোন এক বিচিত্র কারনে মানুষ কে তামাশা অথবা অপমান করে মজা পাই।হয়ত কাউকে পছন্দ হচ্ছে না,তাকে নানা ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগে যাই।অন্যকে তামাশা হেয় অপমান,সমালোচনা আমাদের এক প্রকারের পৈশাচিক আনন্দ দেয়।
বর্তমান সময়ে হিরো আলম তেমনি এক আলোচনার নাম।সে একজন মানুষ,একজন বাংলাদেশি আমাদের ভাই।তার সখ হল অভিনয়,মিউজিক ভিডিও বানানো।এবং হিরো আলম একজন অসম্ভব সরল মনের মানুষ।হিরো আলম ফেমাস হয়েছেন মানুষের হাসির পাত্র হয়ে।হিরো আলমের সমাজ টিটকারি হিসেবে নিয়েছে,এবং অন্যের কাছে উপস্হাপন করেছে।হিরো আলমের মন এতটাই সরল কেউ আপমান সূচক প্রশ্ন করলেও সে বুঝতে পারে না!

আমরা মানুষের সুন্দর মুখের প্রশংসা করতে পারি,কিন্তু অসুন্দর মুখের নিন্দা করার অধিকার আমাদের নেই।অনেক সুন্দর মুখের কুৎসিত মানুষ যেমন এ দুনিয়ায় আছে,ঠিক তেমনই অনেক অসুন্দর মুখের ভাল মানুষও দুনিয়ায় বিদ্যমান।

ফেসবুক,ইউটিউব যখন হিরো আলম কে বিভিন্ন ভাবে হেনস্তা করছিল ব্যাপারটা তখনও আমার সহ্যের সীমার মধ্যে ছিল।কারন ওখানে ব্রেইনলেস সাইকোর অভাব নেই,কিন্তু যখন টিভি চ্যানেল গুল মশকরা শুরু করল তখন সহ্যের সিমা অতিক্রম করল!এগুল কি সুস্হ মানুষের কাজ??

হিরো আলম ভাই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী।আমাকে ক্ষমা করবেন।আপনার জন্য শুভকামনা রইল।যেন আপনি ভবিষ্যতে বাংলাদেশের নামকরা একজন অভিনয় শিল্পি হতে পারেন।



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

