somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেমন্ত ও লাল সাদা ফুল

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমার শোবার ঘরটা আমার বাড়ির ছোট্ট বাগানটার পাশে।যদিও এটা পরিকল্পিত বাগান নয়,তবুও এটা বাগান।অপরিকল্পিত হলেও কিছু ফুলের গাছ মাথা ছড়িয়ে এবং কিছু ফলের গাছ মাথা উঁচু করে দাড়িয়ে আছে।আছে কিছু আগাছাও।সেই আগাছা গুলো নিয়ে আমার বিন্দুমাত্র অভিযোগ নেই।তাদেরও বাঁচার অধিকারে আমি সচেষ্ট।জেলা শহুরে এলাকায় চারিদিক থেকে ঘিরে ফেলা বড় বড় বিল্ডিং গুলো গাছপালার রোদের আলোয় সালোকসংশ্লেষ পক্রিয়ায় বাধা হয়ে দাড়ায়।কিন্তু জীবন কে কিভাবে থামাবে তারা?? জীবন কি দমিয়ে রাখা যায়??

হয়ত এজন্যই বাউন্ডারি ওয়ালের সাথে ঘেসে ফল খেয়ে ফেলা বিচিতে বেড়ে ওঠা লিচু গাছটাকে দশ বছর ধরে একই আকৃতিতে দেখছি।

আছে তিনটি বুড়ো ডাব গাছ,দুটি জোয়ান আম গাছ,তিনটি সদ্য কৈশরে পা দেওয়া মেহগনি গাছ, তেরটি মধ্যবয়স্ক সুপাড়ি গাছ,এবং একটি যুবক বিদেশী লাল গাব গাছ,একটি বামন বাতাবি লেবু গাছ এবং একটি ভঙ্গুর মাচায় রোগা আঙ্গুর গাছ।

সৌন্দর্য বর্ধনকারি হিসেবে আছে কিছু বাহারি পাতাবাহার।ফুলের মাঝে আছে শেফালি,কয়েকটি বেলি ফুল গাছ।

নাম না জানা অনেক আগাছা ও বড় পাতার খোকসা গাছ(যে গাছে টুনটুনি বাসা বাধে।এই গাছ দেখলেই আমি টুনটুনির বাসাখুজি পাতার ফাকে)।

এই হচ্ছে আমার একটুকরো বেহেশত।আমি সাধারনত মধ্য রাতে লেখা লেখি করি।যখন সবাই ঘুমিয়ে পড়ে।

শরৎ শেষে হেমন্তের আগমনের অনেক আগেই শেফালি গাছ লাল শাদা ফুলের মায়াময় গন্ধ বিলিয়ে চলেছে। আমি লিখতে লিখতে শোবার ঘর থেকে সেই গন্ধে মহিত হই।সেই শেফালি গাছের প্রতি আমার একরাশ ভক্তি এসে জমা হয়।

ঋতু পরিবর্তন আমার কাছে পৃথিবী তথা মানবজাতির জন্য এক আশির্বাদ বলে মনে হয়।আমার ইচ্ছে করে সব কাজ বন্ধ করে দেই,এমন কি নাওয়া খাওয়া ঘুম।বসে বসে শুধু দেখি,কিভাবে গরম ঠান্ডায় রুপান্তরিত হয়।

গত মধ্য রাতে ধুমপানের জন্য জানালা খুলে দেখি বৃষ্টি হচ্ছে।আমি অবাক হলাম।নাহ বৃষ্টি না।কুয়াশা দায়িত্ব পালন শেষে ক্লান্ত পায়ে পানি হয়ে ঝরে পড়ছে।ক্লান্ত কুয়াশার ফোটা শেফালির ডালে মৃদু টোকা দিয়ে নামিয়ে নিচ্ছে কিছু লালা সাদা শেফালি, আর সেই ফুলগুলোর অভিযোগ যেন বাতাসে মায়াময় গন্ধ হয়ে ছড়িয়ে পরছে।আহা জীবন!

মধ্যরাতের এই মায়াময় শেফালি ফুলের সুবাস ও গাড়ো অন্ধকার কে রহস্যময় ও ভৌতিক করতেই যেন হটাৎ করে নাম না জানা পাখি কর্কশ শব্দে ডেকে উঠে বুকের মাঝে হাহা কার শৃষ্টি করে।সেই হাহাকার মস্তক বেয়ে মাঝে মাঝে বুকের নিচের দিকেও গিয়ে পৌছায়।মাঝে মাঝে আমাকে অবাক করে দিয়ে সেই মধ্য রাতে দোয়েল ও ডেকে ওঠে।দোয়েল রাত জেগে কি করে?? ফড়িংয়ের জীবনের সাথে দেখা হবার অপেক্ষা??







সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×