somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন দিনমজুর রুখে দিলেন মাদক ব্যাবসা!

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পাবনা শহর থেকে দুই কিলোমিটার দূরে দোগাছি ইউনিয়ন এর বলরামপুর গ্রাম। কিছুদিন আগেও ছিল মাদকের স্বর্গরাজ্য। ইয়াবা, ফেনসিডিল,গাজা,হেরইন সহ হেন মাদক নেই যা এই এলাকায় পাওয়া যেত না।প্রায় সারাদিন এবং রাতের বেলায় প্রচুর পরিমানে মাদক সেবনকারীর আনাগোনা শুরু হত। নব্য মাদক ব্যাবসায়ীদের কাঁচা টাকার গরমে যখন এলাকার মানুষেরা কোনঠাসা হয়ে দেয়ালে পিঠ ঠেকেছে,ঠিক তখনই এলাকার তিন জন দিনমজুর জীবনের ঝুকি নিয়ে মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে রুখে দাড়ায়।

এর পরই ঘটে সবচেয়ে আশ্চর্য ঘটনা।এলাকার নারী-পুরুষ,কিশোর-যুবক,বৃদ্ধ সকলে দলে দলে এই দিনমজুরদের সাথে যোগ দেন।

সেই তিনজন দিনমজুরের মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে গড়ে তোলা প্রতিরোধ এক মহীরুহতে রুপান্তরিত হয়।মাদক বিক্রয় এবং সেবন প্রতিরোধের জন্য তারা একটি কমিটি গঠন করেছে। বলরামপুর গ্রামের সেই মাদক বিরোধী কমিটি সভা-সমাবেশ,মিটিং-মিছিল এর মাধ্যমে প্রায় প্রতিদিনই নিজেদের উজ্জীবিত করে থাকেন।

পাবনা শহরের স্হানীয় সাংবাদিক এবং আমার স্নেহের ছোট ভাই "রনি ইমরানের" সাথে এই প্রতিবেদন তৈরী করার কাজে আমি সশরীরে ঐ গ্রামে উপস্হিত ছিলাম।মাদক প্রতিরোধ কমিটির সদস্যগন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন,কারন যখন রমরমা মাদক মানিজ্য চলত তখন পুলিশ নিয়মিত টহল দিলেও মাদক ব্যাবসায়ী দের নিবৃত করতে অথবা ধরতে পারে নাই।এই মুহুর্তে প্রশাসনের সাহায্য এলাকাবাসীর খুবই প্রয়োজন।আশা করছি, পাবনা পুলিশ সুপার এবং ডিসি ব্যাপারটি দেখবেন।

সালাম জানাই সেইসব দিনমজুরকে, যাদের প্রতিরোধে একটি ঘৃন্য অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব হয়েছে। সরকারের কাছে আবেদন জানাই,এই পাবনা শহরের দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামকে বাংলাদেশের "মাদক বানিজ্য এবং সেবন প্রতিরোধ" মডেল গ্রাম হিসেবে ঘোষণা করুক।এবং এলাকার সেই দিনমজুর দের পুরুষ্কৃত করত সকল প্রকার প্রশাসনিক সুবিধা নিশ্চিত করা হোক।

খবরের লিঙ্ক Click This Link
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৫
৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

×