somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার পরিচয় কি?

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনার পরিচয় কি??আপনি বাংলাদেশের নাগরিক?? আপনার কি ন্যাশনাল আইডি কার্ড আছে?? এবং বাংলাদেশী সবুজ রঙের পাসপোর্ট?? যদি এর বাইরে আর কিছুই না থেকে থাকে তাহলে আপনি কিছুই নন।

এই দেশের প্রতিটি ধুলিকনা প্রতিনিয়ত আপনার সাথে যুদ্ধ ঘোষণা করবেে।পিষ্ঠ করতে চাইবে।বাঁচার আকুতিতে যখন শ্বাস নিবেন, নাক মুখ দিয়ে ঢুকে পড়বে ফুসফুস অকেজো করে দিতে।

এর বাইরে আপনার আর কোন পরিচয় আছে কি?? আপনি সরকারী কর্মকর্তা?? অথবা কর্মচারী?? তাহলে ধুলাবালি গুলো দূরে থাকবে। তখন হয়ত ইট কাঠ পাথর আপনার প্রতিপক্ষ হবে।

অফিস থেকে ফেরার পথে হয়ত দেশি মুরগি,ইলিশ মাছ নিয়ে বাসায় ঢুকবেন।লুঙ্গি পড়ে,নাভির উপড়ে টোপলা খানেক গিঁট দিয়ে উপুত হয়ে টিভি ছেড়ে বসবেন।জায়গা জমি কিনে অনেকগুলো বাড়ি করার পরিকল্পনা করবেন।

মুটামুটি বাংলাদেশে আপনার একটা ভাল পরিচয় আছে।কোন সরকারি অফিসে গেলে।আপনাকে হেনস্তা হতে হবে না,লাইনেও নাও দাড়ানো লাগতে পারে।সালাম পাবেন সবখানে।

আপনার আর কোন পরিচয় আছে?? বলেন কি! আপনার মামা আমুক দলের অমুক??? সর্বনাশ!! আপনি আগে বলেন নাই কেন?? আগে পরিচয় দিবেন না?? আপনার মামার সাথে এক সময় বট তলায় দাড়িয়ে খুব রঙ চা খেয়েছি।আহ! সেই দিনগুলো। আসুন আসুন, চা খাবে??


কি বলেন ভাই আপনারন চাচা মন্ত্রী/এমপি?? স্যার, আপনি আগে কেন পরিচয় দেন নাই?? স্যার কফি খাবেন?? আমাদের এখানে খুব নামকরা ক্যাপাচিনো কফি পাওয়া যায়।অরিজিনাল ব্রাজিলিয়ান ব্লেন্ড।দিবো স্যার এক কাপ??

কি বলেন,আপনার দুলাভাই প্রশাসন ক্যাডার?? কোন জেলায় আছেন ভাই?? ওহ ঐ জেলায়?? ওখানে তো আমার নানার ভাইয়ের দুলাভাইয়ের শালির ননদএর.........

যদি উপরের কোন ক্যাটাগরিতে না পড়ে থাকেন,তাহলে ঐযে প্রথমে বললাম......

সেনার বাংলাদেশ শুধুমাত্র সোনার লোকেদের জন্যই,সাধারন মানুষের জন্য আর হতে পারল না।

যখন কোথাও গ্রামের সহজ সরল অথবা বৃদ্ধ মানুষের হেনস্তা হতে দেখি আমার বুক ফেটে কান্না আসে,ইচ্ছে করে সব নিয়ম একদিনে পরিবর্তন করি। সেটা আমি পারি না।ইচ্ছে করে সেই বৃদ্ধ মানুষটির হাতে ধরে ক্ষমা চেয়ে বলি, আমি কাপুরুষ যুবক আমাকে ক্ষমা করুন।হে দেশ, আমাকে ক্ষমা কর।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×