
আহমদ ছফার এ পর্যন্ত তিনটি উপন্যাস ও একটি আত্ব জীবনীমূলক লেখা পড়লাম।তিনটি উপন্যাস পড়ার সময় আমার একই বিভ্রম হয়েছে।উপন্যাসত্রয়ীর অনেকটা পড়ার পরও আমার মনে হতো এটা ছফা স্যারের জীবন কাহিনী। লেখায় হয়ত লেখকের জীবনের ছাপ থাকে।
#ওঙ্কার ছফা স্যারের অনবদ্য একটি লেখা।আকারে ছোট (আট অনুচ্ছেদ, পঁয়ত্রিশ পেজ) হলেও এটাকে আমি উপন্যাসই বলব।যথারীতি এই বই পড়তে গিয়েও আমি বিভ্রমের শিকার হলাম।ভাবলাম এটা ছফা স্যারের জীবন কাহিনী!
এখানে মূল চরিত্রের পিতা একজন তালুকদার ছিলেন।ইংরেজ বিদেয় হবার সাথে সাথে তালুকদারদের শানশওকত ও বিদেয় হয়।জমিদারি প্রথার বিলুপ্তির কারনে সাধারন মানুষ নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হয়ে উঠেন এবং তালুকদারদের অভিজাত্য এবং কর্তৃত্ব অস্বীকার করেন।
এতে ক্ষিপ্ত হয়ে হয়ে মূল চরিত্রের পিতা জমি জমা বিক্রয় করে বিশ্বত মোক্তারকে সঙ্গে নিয়ে গ্রামের প্রায় সকলের বিরুদ্ধে মামলায় জরিয়ে পড়ে, শেষে সেই বিশ্বস্ত মোক্তারের কূটচালে সব কিছু হারিয়ে প্রায় পথে বসে যান।
এ অবস্হায়, সেই বিশ্বস্ত মোক্তার নিজের বোবা মেয়েকে তালুকদার সাহেবের একমাত্র ছেলের সহিত বিয়ের মাধ্যমে সবকিছু ফিরিয়ে দেবার অঙ্গীকার করেন।"
বাকীটুকু জানতে হলে আজই পড়ে ফেলুন আহমদ ছফার "ওঙ্কার"।
ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।শুভরাত্রি।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



