িবজ য় একাত্তর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিজয়-৭১ যশোরে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ
স্মরণ করিয়ে দেয় যশোরের মানুষের বিরত্বগাথা
আমিনুর রহমান মামুন, যশোর : দেশের প্রথম শত্র“মুক্ত জেলা যশোর। দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে ৭ ডিসেম্বর’৭১ বাংলার বীর সেনারা স্বাধীন করেন যশোরকে। তীব্র আক্রমনের মুখে ৬ ডিসেম্বর রাতেই পাকবাহিনী যশোর ক্যান্টমেন্ট ছেড়ে পালায়। পরম পাওয়ার আনন্দ-উচ্ছ্বাস আর স্বজন হারানোর একবুক ব্যথা নিয়ে রাস্তায় নেমে আসেন যশোরের মানুষ। তাদের সেই বীরত্ব গাথা বর্ণনাতীত। সব শ্রেনীর মানুষ যে যেমনি পারেন দেশ স্বাধীনে ভূমিকা রাখায় যশোর প্রথম শত্র“মুক্ত জেলা হওয়ার গৌরব অর্জন করতে পারে। যশোরের মানুষের সেই বীরত্বগাথাকে স্মরণ করতে যশোরে নির্মিত হয়েছে স্মৃতি স্তম্ভ ‘ বিজয়-৭১’। যশোর শহরের পশ্চিম প্রান্তে শহরের অন্যতম প্রবেশ মুখ পালবাড়ি মোড়ে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের এ স্মৃতি স্তম্ভ।
মুক্তিযুদ্ধের সময় যশোর ছিল ৮ নম্বর সেক্টরের অধীন। এ জন্য প্রতীকটিতে ৮টি পেশাজীবী মানুষের এক সাথে যুদ্ধে অংশ নেয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। সুদৃশ্য ও মনোমুগ্ধকর এ স্মৃতি স্তম্ভটি দেখলেই মানুষের হৃদয় পটে ভেসে ওঠে বীর বাঙালীর একাত্তরের সাহসীকতা আর ত্যাগের কথা। ২১ ফুট উচু এ ভাস্কর্যের নির্মতা যশোরের প্রখ্যাত চিত্রশিল্পী খন্দকার বদরুল আলম নান্নু। চিত্রে যিনি নিপুন হাতে ফুটিয়ে তুলেছেন মুক্তিযুদ্ধের গৌরবগাথা।
যশোরে মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত বেশ কয়েকটি ভাস্কর্য রয়েছে। তবে সেগুলো তেমন দর্শনীয় স্থান নয়। বিজয়’৭১ যা দূর করেছে। শহরের পালবাড়ি মোড়ের যে স্থানটিতে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে তাতে বাইরে থেকে যশোরে আসলেই তাদের চোখে পড়বে। যশোরের সাবেক জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া ছিলেন এ ভাস্কর্য নির্মাণের অন্যতম উদ্যোক্তা। পরে বদলী হয়ে আসা জেলা প্রশাসক আমিনুর রসুলও গুরুত্বপুর্ণ ভূমিকা রাখেন। তার সাথে স্বতস্ফুর্ত ভাবে অংশ নেন যশোরের প্রায় সব শ্রেনীর মানুষ। সবার আন্তরিকতায় ১৯৯৯ সালে নির্মাণ কাজ শেষ হয় এ ভাস্কর্যের। যশোর মুক্ত দিবসে ঐ বছরের ৭ ডিসেম্বর এ ভাস্কর্যের উদ্বোধন করেন ৮ নং সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী। বিজয় ৭১ এর সামনে দাঁড়ালে গর্বে বুক ভরে যায়। আমাদের মহান স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মানুষগুলো মাথা উচু করে দাঁড়ানোর শক্তি এবং সাহস পায়। বিজয়-৭১ যশোরের মানুষের বীরত্ব গাথার গৌরবময় প্রতীক। দূর থেকে দেখলেও এ ভাস্কর্য যেন হাত ছানি দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের সাহসীকতার কথাই জানিয়ে দেয় । #
যশোর।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।