তাহলে কি সে কথাটাই সত্যি !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ছোট বেলায় আমি মাদ্রসায় পড়তাম। আরবি নিয়ে পড়তে যেতাম পাশের বাড়ির এক হুজুরের কাছে। যাতায়াতের পথে প্রায় দেখা হতো জব্বার নানার সাথে। জব্বার নানা আমাকে হুজুর বলে পোতেন। আমি হুজুর হওয়ার পে কিছু বললেই তিনি আরো পেয়ে বসতেন। বলতেন- ‘আরে হুজুররা যা বলে তা করে না। তুইওতো তাহলে তাই করবি।’ বয়সের কারণে নানার সাথে আমি যুক্তি-তর্কে পেরে উঠতাম না। সে কথা অনেক বছর আগের। তারপর লেখাপড়া করতে গ্রাম ছেড়ে শহরে আসি। বয়সের কারণে নানাও ইতিমধ্যে চিরবিদায় নিয়েছেন। তবে নানার সেই কথা মাঝে মাঝে মনে পড়ে। কোন কোন েেত্র যেন তার সেই কথার মিল পেয়ে যাই। তবে তা নিয়ে কখনো মাথা ঘামাইনি। হুজুররা যা বলেন তা সত্যি সত্যি তারা তা করেন কি না তাও কোন দিন মিলিয়ে দেখতে যাইনি। তবে গত ৪ এপ্রিল ইসলামি ঐক্যজোটের একাংশের ডাকা হরতাল চলাকালে একটি দৃশ্য দেখে নানার কথা খুব বেশি মনে পড়ছিল। হরতাল চলাকালে যশোর শহরের মোড়ে মোড়ে কাঠ আর বাঁশের লাঠি হাতে অবস্থান নেন হরতাল সমর্থনকারিরা। আওয়ামী লীগ-বিএনপিরমত বড় দলগুলোর হরতাল চলাকালে ফাক ফোকর দিয়ে দু’একটা ভ্যান-রিক্সা চালানোর সুযোগ থাকলেও এদিন সে সুযোগ পাওয়া যাচ্ছিলো না। এমনকি বাই সাইকেল চালকদের পর্যন্ত নামিয়ে দেয়া হচ্ছিলো। নামিয়ে দেয়া হচ্ছিলো ছোট ছোট বাচ্চা আর মহিলাদেরকেও। জবরদ¯িÍ করে হরতাল পালন ইসলাম সমর্থন করেকিনা তা আমার জানা নেই। তবে একটি দৃশ্য দেখে আমার বারবার মনে পড়ছিল জব্বার নানার কথা। সে দৃশ্যটি হলো- হরতাল চলাকালে ইসলামি ঐক্যজোট যশোরের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও অপর এক নেতার দিব্যি রিক্সায় চড়ে বেড়ানো। সাধারণ মানুষকে হরতাল পালন করার জন্য তিনিসহ তার দলের অন্য নেতারা কয়েকদিন ধরে নির্ঘুম প্রস্তুতি নিয়েছেন। সভা-সমাবেশে বক্তব্য রেখেছেন হরতাল সফল করতে। তাদের মারমুখি আচরণের কারণে সাধারণ মানুষ যানবাহন নিয়ে রা¯Íায় বের হতে পারেন নি। সেখানে তিনি নিজেই কি ভাবে রিক্সা নিয়ে শহরে বের হলেন তা আমি বুঝতে পারিনি। আর সে জন্যই মনে পড়ছিল, তা হলে কি জব্বার নানা ঠিক কথাই বলতেন !
যশোর।
১২ ই এপ্রিল, ২০১১
৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।