চলে যাচ্ছি।
একজন মানুষের পরিচিত গন্ডি যদি তার পৃথিবী হয় তবে আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি।
চলে যাচ্ছি অতৃপ্তি নিয়ে। কষ্ট পাচ্ছি কোন অপরাধ না করেও কাউকে না বলে বিদায় নিতে হচ্ছে বলে।
হুট করে ঝোঁকের বসে যাচ্ছিনা। অনেক দিনের কষ্ট জমে আছে আমার এই সিদ্ধান্তের পেছনে। একটা উপলক্ষ পেয়েছি, তাই চলে যাচ্ছি।
ভাইয়া তোকে কিছু কথা বলব। তুইতো জানিস আমি কত এক। আমি কারও সাথে সহযে মিশতে পারিনা। তাইতো ছোটবেলা থেকে তুই-ই আমার ভরসা। একসময় আবিষ্কার করলাম তুই আমার বড় ভাই থেকে সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছিস। হয়তো একারনে তোর প্রাপ্য সম্মানটুকু দিতে পারিনি। হয়তো তোকে নিজের অজান্তে কষ্ট দিয়েছি। কিন্তু জেনেরাখিস আমার ভালোবাসা, আমার আন্তরিকতার কোন অভাব ছিলনা। তোর কাছে মাফ কিভাবে চাইব জানিনা। যদি পারিস মাফ করে দিস। ভালো থাকিস।
আম্মু চলে যাচ্ছি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি। বেশি কিছু তো চাইনি। চেয়েছিলাম একটু ভালোবাসা। সেটাতো কখনও তুমি দিতে পার নি। তোমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চওয়ার অধিকার আমার নেই। ক্ষমা আমি চাই না। আমাকে ঘৃণা করলে খুশি হব।
আব্বু কখনো কি ভেবেছিলে তোমার মত রাগ আমারও আছে কিনা? ভাবোনি তাই না। আমি হয়ত একটু বেশি অনুভূতি প্রবন। তাই তোমার বলা কথা গুলো আমাকে অনেক কষ্ট দিত। এখন নিঃশ্চই তুমি শান্তি পাবে। আমি তো আর নেই।
আমার সাথে পরিচয় আছে এমন সবার কাছে মাফ চাই। কোন ভূল হলে ক্ষমা চাই।
এই ব্লগে এসব লেখার জন্য দুঃখ প্রকাশ করছি। আমার মনের ভার কমাতে এটি লিখেছি, অন্য কারনে নয়।
এই ব্লগে এটা আমার শেষ লেখা। আমি হয়ত আর কখনও এখানে আসবনা। ব্লগারদের কাছে অনুরোধ এই পোস্টে দয়া করে কোন কমেন্ট করবেন না।
সবাই ভালো থাকুন।
বিদায়...........
চিরবিদায়...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


