somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিমির জন্য- শুভ কামনা নয়, টাকা চাই...

১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিমি সম্পর্কে জানা না থাকলে এই লেখাটা পড়ে আসতে পারেন । ওর জন্য খুব দ্রুত ৫০ লক্ষ টাকা প্রয়োজন। বেশ কিছু ব্লগে ইতিমধ্যে ক্যাম্পেইন করা হয়েছে। করা হচ্ছে মানব বন্ধন সহ আরও অনেক কিছু। বিভিন্ন মানুষ যথাসাধ্য করবেন বলে মন্তব্য করেছেন। কিন্তু একাউন্টে পড়ে আছে মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকা। অথচ সময় ঘনিয়ে আসছে।

গতবছর আমার খুব প্রিয় একজন শিক্ষক মারা গিয়েছিলেন একই কারণে। টাকা তুলতে তুলতে বেশ দেরী হয়ে গিয়েছিল। সিমির ক্ষেত্রে তার পূনরাবৃত্তি হোক তা আমরা কেউই চাই না। এই জন্য একটা কার্যধারা ঠিক করা প্রয়োজন।

** এখানে অনেকেই রয়েছেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। কেউ মাল্টিন্যাশনাল কোম্পানীতে, কেউ অন্যকোথাও। আপনারা দয়া করে আগামীকাল থেকে আপনার কলিগদের কাছ থেকে টাকা তোলা শুরু করুন। জোর করে চেপে ধরে একটা এমাউন্ট বলে দিবেন (১০০ হোক, পাঁচশ হোক)। সেই টাকা নিজের কাছে রাখুন। টাকার অংকটা যত বড় হয় ততই ভালো- মনে রাখবেন, প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো প্রয়োজন।

আগামী সাত দিনে কত টাকা তুলতে পারলেন, তার সংখ্যাটা মন্তব্য আকারে শেয়ার করুন। আপনার ফোন নং এবং ঠিকানা দিন- আমরা যেয়ে টাকা সংগ্রহ করে নিয়ে আসবো।

** এবার আসা যাক দেশের বিভিন্ন ইউনিতে যারা আছেন। ছাত্র হিসেবেই হোক কিংবা শিক্ষক হিসেবেই হোক। দয়া করে আপনার বন্ধুর/কলিগের মানিব্যাগ ছিনতাই করে সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা সরিয়ে নিন, যদি না পান তাহলে পরের দিন আবার ধরুন। জুনিয়র হলে ধরা গলায় হুকুম করুন টাকা দেওয়ার জন্য। সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই টাকা দিতেই হবে এমন ভাব ধরুন। (এই সিস্টেমে বাগ আছে, ভার্সিটিরতে এক পোলা একবার আমারে পাঁচ টাকা দিসিলো অনুদান হিসেবে) তাই চেহারা দেখে একটা অংক দাবী করুন। কতটাকা দিতে হবে (১০০ না ২০০) সেইটা আপনার মুখ থেকে বের হলে সবচে ভালো হয়, তা হলে পোলাপান অল্পতে ফসকায়া যাওয়ার চেষ্টা করে।

** যে কোন ফান্ডিং এর একটা বিশাল অংশ আসে বিদেশ থেকে। এখানেও অনেক প্রবাসী পাঠক আছে- তাদের সাহায্য প্রয়োজন সবচে বেশী। প্রবাসীরা কিভাবে টাকা পাঠাবেন?

টাকা পাঠানোর সিস্টেম কয়েকটা রয়েছে।

১। সুইফট কোড
২। ওয়েস্টার্ণ ইউনিয়ন
৩। পে পাল পেজ।

সবগুলোই ইফেক্টটিভ। তবে সুবিধার জন্য আপনি সরাসরি টাকা পাঠান। এই জন্য আপনার সুইফট কোড লাগবে। সুইফট কোড দিয়ে টাকা পাঠালে টাকা দেশে পৌঁছাতে সময় লাগবে প্রায় এক সপ্তাহ। ওয়েস্টার্ণ ইউনিয়ন সবচে দ্রুত, তবে ওরা চার্জ করে বেশী। পে পাল ঝামেলা- বিদেশের একজনকে দায়িত্ব নিতে হবে। এই অপসন আপাতত বাদ।

বিদেশীরা শুধু নিজেরাই টাকা পাঠাবেন না, আশে পাশে বন্ধু বান্ধদের বলুন- পারলে পুরো পঞ্চাশ লাখ একাই তুলে ফেলার চেষ্টা করুন। একটা মানুষের জীবনে বাঁচানো গেলে, কামের মতো একটা কাম হবে।

Md. Solaiman
Account No:002199335
Swift code: JANBBDDHTKD
Janata Bank Ltd.
Mohammodpur,corporate branch,Dhak

** মিডিয়া কাভারেজ দরকার। রেডিও, সংবাদ মাধ্যম, সব জায়গায়।

আসুন চট করে সিমিকে বাঁচিয়ে ফেলি। তারপর ওরে ব্লগের সদস্য করে ইচ্ছা মতো মাইনাস দেওয়া যাবে।

সবাই ভালো থাকবেন।

প্রয়োজনীয় ফোন নং-

1.Musfik
mobile no:01552433674
2. Jiniya
mobile no: 01924535841
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×