শেষ অংশ
By Faiza Saleh Ambah
Special to The Washington Post
Tuesday, May 2, 2006
মূল লেখাটি এখানে........
....................গত মাসে একটি বাড়ীতে ঈদে মিলাদুন্নবী পালনের মাহফিলে ১০০০-এর বেশি মানুষ অংশগ্রহণ করেন।বাড়ীটিতে অবস্থিত বৃহত বাগানের একপ্রান্তে সুফীদের কিতাব, ক্যাসেট, ডিভিডি প্রভৃতি বিক্রিত হচ্ছিল। মাহফিলে বয়ানকারী ৪ জন বক্তার মাঝে অন্যতম একজন সুফী শিক্ষক আদনান।তিনি বলেন, ‘ সুফীরা কেন সবসময় সন্ত্রস্ত থাকবে? কই কেউতো ফুটবল সাপোর্টারদের কাছে থেকে স্টেডিয়ামে সমবেত হয়ে দলের প্রতি নিবেদিতপ্রাণ অনুভূতির পেছনে ধর্মীয় অবস্থান বা বিশুদ্ধতার ব্যাখা জানতে চায় না? অথচ আমাদের প্রিয় নবী (স.)এর প্রতি আমাদের আন্তরিক ভালবাসা প্রকাশের জন্য কেন সর্বদা জবাবদিহি করতে হয়?’
২০ বছর বয়ষ্ক একজন অর্থণীতি-পড়িয়ে নতুন প্রজন্মের সৌদি যুবক মুহাম্মদ জাসতানিয়া জানালেন আল্লাহর প্রতি মূল ধ্যান ও জ্ঞান নিবদ্ধ হওয়াই তার সুফীবাদের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ ।
কিছুদিন আগে, এক জোতস্না আলোকিত সন্ধ্যায় জাসতানিয়াহ বন্ধুদের সাথে জাওয়াইয়ার (খানকাহ্)-এর ছাদের উপর গালিচায় বসে সুমিষ্ট পুদিনা পাতার চা পান করছিলেন। সেখানে আল্লাহতা’লার পবিত্র নাম ও হুজুর পাক (স.) এর নাম মুবারক (মুহাম্মদ স.)সবুজ নিয়ন আলো দ্বারা অংকিত ছিল এবং আল্লাহ রাব্বুল আ’লামিনের পবিত্র ৯৯ টি নাম কালো রং দ্বারা দেয়ালে খোদিত ছিল।
‘সুফী হতে হলে আল্লাহ ব্যতীত সকল কিছু হৃদয় হতে অপসারিত করতে হয়’, তিনি ব্যাখা করছিলেন,”আমাদের যে ইসলাম শিক্ষা দেওয়া হয় তা যেন আত্মা ছাড়া শুধূই দেহ। তাসাউফ হচ্ছে আত্মা সদৃশ। তাসাউফ কোন বিকল্প ধর্ম নয়- তাসাউফই সকল মুসলিমকে তুষ্ট করতে পারে।“
এ চিন্তাধারাই এখন দূরবর্তী প্রান্তরসহ সর্বত্র আধিপাত্য বিস্তারকারী।
সৌদি আরবে আমেরিকার সেনা উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদের কারণে দেশের সর্বাধিক জনপ্রিয় বিশুদ্ধ ধারার অনুসরণের দাবীদার ইমাম সালমান আল ওজাহ ১৯৯০ সালে কারাগারে নিক্ষেপিত সুফী ইমাম আবদাল্লাহ ফাদাক কর্তৃক মিলাদ ও ধর্মীয় শিক্ষা অনুষ্ঠানে আমণ্ত্রিত হয়ে আতিথ্য বরণ করেন। ফাদাকের গৃহের অভ্যন্তরে এ অনুষ্ঠানের গৃহিত ছবিটি নি:সন্দেহে মৈত্রীর বন্ধন প্রকাশ করছে।
মাথায় লাল সাদা চেকের রুমাল ও আলখাল্লা পরিধান করে করে আল-ওজাহ নম্র ভাবে কোলের উপর হাত বেধে বসে তার রক্ষণশীলতার প্রতীক স্বল্প দৈর্ঘের এলোমেলো শশ্রু বিন্যস্ত করছেন। সুফিদের চিরায়ত পোষাক সাদা জুব্বা, সাদা পাগড়ী এবঙ চাদর পরিহিত এবং কোলের উপর কাঠের তসবিহ রক্ষিত ৩৯ বছর বয়স্ক ফাদাক হেজাজী ঘরানার তাসাউফ চর্চ্চার মুখপাত্র হিসেবে ক্রমোত্থান প্রাপ্ত হচ্ছেন।
“এটা ঠিক যে আমাদের দেশের বিভিন্ন মানুষের বিশ্বাসের বিভিন্নতা অনুযায়ী ধর্ম চর্চ্চার রীতিতেও বিভিন্নতা রয়েছে।তবে একই সাথে এটা আমাদরে চিন্তাশীল মনোভাবেরো পরিচায়ক বটে। কিন্তু আমাদের মাঝে যে সকল বিষয়গুলিতে সামঞ্জস্য রয়েছে তার সুযোগ গ্রহণ করে একাত্ম হতে হবে।
কেউ আরো পড়তে আগ্রহী হলে ....
১ম অংশ...
২য় অংশ...........
পুন: সৌদি আরাবিয়ায় সুফীবাদের পূণর্জাগরণ-শেষ অংশ (ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত নিবন্ধ হতে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন
মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন
একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

মঙ্গল গ্রহের রাণী আএলিটা।

রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।
বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ পর্ব-২

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন
ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।