somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স_লামিসা
লেখা লেখির ধরা বাধা কোন নিয়ম আমার জানা নেই, সঠিক ব্যাকরণ প্রয়োগ করা ও আমার জানা নেই, তবে নিজের মতামত আর চিন্তা প্রকাশ করতে যতটূকু সম্ভব লেখার মাধ্যমে তা বের করে আনতে পছন্দ করি।আমি স্বল্প ভাষী একজন মানুশ :)

আমার হিমু’র জন্য লেখা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার হিমু, বাংলাদেশের অন্যান্য হিমু’র মতই একজন “হিমু ভক্ত” । বলা বাহুল্য । আমি নিজেও তাই। যখন থেকে হিমু পড়ি, তখন থেকেই নিজেকে হিমু’র রুপা ভাবি। মনে মনে। আর ভাবী, যে কত সুন্দর ধৈর্যের সাথে আর নিঃস্বার্থ একটা মানুষ হতে পারে। আর কত সুন্দর করেই না হিমু কে ভালবাসতে পারে। সেই ভালবাসার মধ্যে থাকে, রাগ, অভিমান ... মায়া ... এমন একটা বিষয় যার বহিঃপ্রকাশ ঘটে না, আট দশটা প্রেমের মত অথবা সব সময় বিশেষ করে এখনকার সময় আমরা ভালবাসার যে রূপ বা পরিস্থিতি দেখি সেরকম – তা হল “ ভালবাসা “
হিমু’র চরিত্রটি যেমন খুব সাধারন একটি মানুশের মাঝে হয়েও ...সাধারণ কোন মানুশের সাথে মিলে না, রুপা ও তেমনি। রুপা- চরিত্রটি ছাড়া হিমু কেন যেন ঠিক আমি মানতে পারি না। কোথাও না কোথাও হিমু’র উপর এই চরিত্রের উপর বেশ প্রভাব আছে।
আসল কাহিনী ...
হিমু পড়তে পড়তে সব সময়ই মনে হত ... যদি কখনো ভালবাসার সুযোগ হয়, তবে হিমু’র রুপা’র মতই হবো । রুপা’র মত আমি ও নীল রঙ এর শাড়ী পড়ে বারান্দায় গিয়ে অপেহ্মা করবো হিমু’র জন্য।
আমি আজ যা আর যতটুকু জানি, ভালবাসা সম্পর্কে ... সবটাই জানা হিমু’র গল্প গুলো থেকে।

অপেহ্মায় ছিলাম , গল্পের যদি কখনো সত্যি হয়। আমিও যদি দেখা পেয়ে যাই্‌ আমার হিমু’র, বেশ হত। বলে রাখি। এটা আমার ভাবনা। ঠিক এমন করে অনেকেই ভাবে ... যারা নিজেদের হিমু’র ভক্ত মনে করেন। অথবা পছন্দ করে থাকেন ।

একদিন একজন এর সাথে পরিচয় হল। আসলে পরিচয় আগেই ছিল। কিন্তু সেদিন আসলে কথা হল।
কথা হল এই প্রসঙ্গে , ... যে সে হিমু’র অনেক ভক্ত। তো গল্প করতে করতে অনেক কথা হয়ে গেল। হিমু নিয়ে, আরো অনেক কিছু। যেহেতু পরিচয় আগে থেকেই কিন্তু কথা বলার শুরু সেখান থেকে ... ... দুজনেই দুজন সম্পর্কে কমবেশ জানি ।

হিমু নিয়ে আমার যত কৌতূহল । তার হিমু নিয়ে এত আগ্রহ দেখে, আমার আগ্রহের কমতি থাকলো না। কথা আর আড্ডা’র এক পর্যায়ে আমি আর নিজের কৌতূহল সামাল দিতে পারলাম না ... নিজের মনের সাথে অনেক চাপা চাপি করলাম, যুদ্ধ করলাম ... এমন প্রশ্ন করবো না।

শেষ পর্যন্ত করেই ফেললাম ...
- আপনি যে নিজেকে হিমু মনে করেন, আপনি কি কখনও আপনার রুপা খুঁজে পেয়েছেন ?
- হ্যাঁ ।
তার হ্যাঁ সূচক উত্তরটি এত আনন্দ আর উৎফুল্লতায় ভরপুর ছিল যে আমার তার আনন্দ দেখে মন খারাপ লাগতে শুরু করলো ।
জিজ্ঞেস করলাম , যে তার কাছে বাস্তবে রুপা চরিত্রটি কে ?
সে এবারো বেশ হাসি খুশি আর উৎফুল্লতায় আমার প্রশ্নের উত্তর দিলো । বুঝলাম সে যার কথা বলছে ... সে তার পছন্দের বেশ ভাল আর দৃঢ় স্থানেই আছে।

আমার খারাপ লাগলো। মনে হল এই মানুষ টা একদম ... আমার কল্পনার হিমু’র মত। যে হিমু কে আমি জানি, আমি বিশ্বাস করি । কিন্তু আমি আশা করছিলাম, সে হিমু আমার করা প্রশ্নের উত্তরে বলবে, আমার রুপা কে এখনো খুঁজে পাইনি । অথবা রুপা’র মত কাউকে পাই নি।

সেদিন এর সেই বাস্তবতা মেনে নিতে একটু কষ্ট হয়েছিল । আর সেদিন আমার হিমু’র সাথে আমার হওয়া সমস্ত কথোপকথন আমার আজও মনে আছে।

আজ কের চিত্র একেবারএই অন্য। অনেকেই হয়ত ভাবছেন আমার হিমু, তার দাবি করা সেই দিনের সেই রুপা’র সাথেই হয়তো আছে । কিন্তু আজ কে আমি বেশ আনন্দ আর উতফুল্লতার সাথে জানাই, আমার সেদিনের সেই হিমু আজ আমার সাথেই আছে। ঘটনাটা এত সহজ ছিল না যতটা সহজে আমি লিখলাম ... । সে যাই হোক।

এই হিমু হুমায়ুন আহমেদ এর সৃষ্ট অবিকল সেই হিমু না হলেও ... এই হিমু আমার হিমু। যাকে আমি আমার কল্পনায় পেয়েছি ... যতবার হিমু নিয়ে ভেবেছি।

আমার হিমু’র জম্নদিন ছিল গতকাল ।
আর আজ কের এই লেখা আমার হিমু’র জন্য।

আমার হিমু’র জন্য অনেক অনেক ভালবাসা।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৩
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×