শিকড়-অনুসন্ধান
১৩ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার চোখের কোণে
একটি নদীর জন্ম হয়েছিলো -
সেই সন্ধ্যায়
যখন শালবনের গায়ে
ঝুলন্ত বাদলার রেশ
আমাদের কাঁধে নামছিল
অবাধ্য শিশুর মতো।
নদীর নাম রেখেছিলাম "অন্তর্বতী"
কারণ তার স্রোত
শুধুই ভেতরের দিকে
বইতো...
আমার হাতের রেখায়
এঁকেছিলাম তোমার গন্তব্য -
একটি লাল মাটির পথ
যে পথ যায় চলে
কাঁঠালতলার চায়ের দোকান পেরিয়ে
সেই কোথায়
যেখানে জেলেরা
নৌকা বাঁধে
অর্ধেক জলে
অর্ধেক স্বপ্নে।
মায়াবিনীর ঘাটে
একটি ভাঙা নৌকো
আমাকে শেখায়
কীভাবে ডুবে থাকা যায়
তবুও ভাসতে হয় -
ঠিক যেমন তুমি
আমার স্মৃতিতে
ডুবে আছো
আবার ভাসছো
প্রতিটি বর্ষার নতুন নামে।
আজ এই কবিতায়
খুঁজে পাবে
সেই সব জিনিস
যা কখনো হারাইনি -
একটি শামুকের খোল
যাতে ধ্বনিত হয় সমুদ্র,
একটি শুকনো পাতা
যাতে লেখা আছে বনের ঠিকানা,
এবং তোমারই
এক টুকরো অবিন্যস্ত চুল
যা আটকে ছিল
আমার ডায়েরির শেষ পাতায়...
তুমি যদি জিজ্ঞাসা করো
"এসব লেখার মানে কী?"
আমি শুধু দেখাবো
সেই পাহাড়টাকে
যার ওপারে
আমাদের অর্ধেক কথোপকথন
ঝুলে আছে
আলো-আঁধারের সন্ধিক্ষণে -
একটি অনন্ত অস্পষ্টতা
যাকে বলা যায়
ভালোবাসা
অথবা
বৃষ্টিস্নাত একাকিত্ব...
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন