somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটির ফাঁকে দিঘাপতিয়ায়.........

২২ শে জুলাই, ২০১০ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮২৫ খ্রিষ্টাব্দে প্রমত্তা পদ্মাতীরে গড়ে উঠেছিল রাজশাহী শহরটি। রাজশাহী জেলা শহরের মর্যাদা পাবার আগে রানীভবানীর স্মৃতি বিজড়িত নাটোরই ছিল সদর। এরপরে অনেক শিক্ষা ও সংস্কৃতিমূলক প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, সমিতি, সংগ্রহশালা প্রভৃতি প্রতিষ্ঠিত হয়- এসব এখন রাজশাহী শহরের গৌরবময় অতীতের সাক্ষ্য। এখন রাজশাহীর অনেক কিছুই নেই, ভেঙ্গে ফেলা হয়েছে কান্তকবি রজনীকান্তের বাসভবন, সিরাজদ্দৌলা গ্রন্থখ্যাত অক্ষয়কুমার মৈত্রেয়র বাড়ি, ঐতিহাসিক যদুনাথ সরকারের স্মৃতি বিজড়িত বাসভবন। এতসব ভেন্ডালিজমের পরেও যে কীর্তি গুলো এখনও টিকে আছে তার মধ্যে অন্যতম হলো তার মধ্যে অন্যতম হলো দিঘাপতিয়ার জমিদার, যা এখন উত্তরা গন ভবন নামে পরিচিত।


নাটোর রাজবংশের দেওয়ান দয়রাম রায় ১৮০২ সালে এই প্রসাদ নির্মাণ করেন। ৪০ একর জমির উপর নির্মিত প্রসাদের বর্তমান ভবন গুলো নির্মিত হয়েছে ১৮৬৭ সালে।


১৯৪৭ সালে রাজ পরিবার ভারতে চলে গেলে দীর্ঘদিন এটি অরক্ষিত ছিল। পরে দিঘাপতিয়ার মহারাজাদের এই বাসস্থানকে ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্ণর আব্দুল মোনায়েম খাঁন "দিঘাপতিয়ার গভর্ণরের বাসভবন" হিসেবে উদ্বোধন করেন।বাংলাদেশ স্বাধীন হবার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গনভবন হিসাবে ঘোষণা দেন।



১৯৮৯ সালে উত্তরা গনভবনের "কুমার প্যালেসটি" মোটেল হিসাবে ব্যবহারের জন্য পর্যটন কর্পোরেশনকে দেয়া হয়েছিল । এখন আর নেই আফসুস.........../:)



রাজধানীর বাইরে উত্তরা গনভবন প্রধানমন্ত্রীর কার্যালয় হিসাবে স্বীকৃতি পেয়ে আসছে।
সমগ্রা প্রাসাদ কমপ্লেক্সটি ৪১ একর জায়গাজুড়ে বিস্তৃত। এর চারপাশে আছে পরিখা ও উঁচু প্রাচীর।
প্রাসাদের পূর্বপাশে পিরামিড আকৃতির চারতলা প্রবেশদ্বার রয়েছে যার উপরে একটি ঘড়িও রয়েছে।


দিঘাপতিয়ার জমিদার বাড়িটির বাইরের রূপতো অনেক দেখা হলো, আসুন এবার দেখে নেই প্রাসাদের ভেতর কি আছে............



খালি টেবিলের সামনে দাড়িয়ে হতাশ আমার ক'জন......



রাজকীয় আয়নাতেও কিন্তু চেহারা একই রকম থাকে :P



বিছানাটা তেমন জাঁকালো না কিন্তু......



কত না প্রেমময় পত্র লেখার সাক্ষী এই টেবিল....



বসার ঘরের বর্তামন ডেকোরেশন....



এটা আমার খবু পছন্দ হয়েছিল, ইচ্ছা করছিল চুরি করে নিয়ে যাই /:)

মধ্যযুগীয় বাংলাদেশের অন্যান্য প্রাসাদের মতোই নাটোরের রাজবাড়ীতেও রয়েছে দীর্ঘ প্রবেশ পথ। রাস্তার যার দু পাশে পামের গাছের সারি।



প্রাসাদের পিছন দিকে রয়েছে ফোয়ারা সহ একটি সুদৃশ্য বাগান। ফোয়ারা ছাড়াও বাগানে মার্বেল পাথরের তৈরি নারী মূর্তি আছে।



এই মূর্তি গুলোর সাথে ঢাকার রোজ গার্ডেনের মূর্তি গুলোর সাথে অনেক মিল!!



প্রসাদ চত্বরে একটি বেশ বড় পুকুর আছে। এরপাশেই এখনও বেশ ভাল অবস্থায় ছোট ছোট দুটো আরও দুটো প্রাসাদ আছে। এর মধ্যে ডেকার রীতিতে তৈরি এই চমৎকার ভবনটা জেলা জজের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।




চারিদিকে সুউচ্চ প্রাচীর ও পরীখা ঘেরা মাঝখানে রাজপ্রাসাদ প্রাচীন স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন। রাজ প্রসাদের ভিতরে মার্বেল সাদা পাথরের মূর্তি, কামান, ঘড়ি আজও যেন জীবন্ত ইতিহাস।

দর্শনার্থিদের জন্য বিশেষ দ্রস্টব্য: বর্তমানেএই বাড়িটি দেখতে চাইলে আগে থেকে জেলাপ্রশাসকের কার্যালয়ের অনুমতি নিতে হবে /:) /:) /:)
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:১৪
৭২টি মন্তব্য ৭৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×