somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হামলাকারী বিএমপি-জামাত জোটকে আড়ালের অপচেষ্টায় মতিচুর

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশব্যাপি যে নৈরাজ্য শুরু হয়েছে তার লক্ষ্য খুব সরল সহজ, মানুষ মেরে, দেশ অচল করে সরকারকে হঠানো। জোট নেত্রীতো গুণ্ডা ভাড়া করে বোমা মেরে মানুষ মেরে খালাস, কিন্তু লক্ষ্য পূরনে বাকি কাজ করতে এগিয়ে আসছে ঐতিহাসিকভাবে সিআইএর একান্তু অনুগত মিডিয়া। কিভাবে তার দু-একেটা নমুনা দিচ্ছি-
১. স্টাণ্ডার্ড গার্মেন্টেসে আগুনের খবরে জামাতি কানেকশান আড়াল করার চেষ্টা
নিচের ছবিতে লক্ষ্য করুন হেডিং এ আর ১ম পাতায় ছাপা মূল খবরে বলা হয়েছে মাইকে গুজব ছড়িয়ে আগুন লাগানোর কথা। কথা সত্য তবে ১টি শব্দ কম ছাপা হয়েছে- পুরো সত্যটা হল পবিত্র মসজিদের মাইক থেকে বারবার ঘোষনা করা হয়েছে 'গার্মেন্টেসে শ্রমিক মারা হয়েছে' যা ছিল, বলাই বাহুল্য, মিথ্যা। আমরা অতিতের অভিজ্ঞতা থেকে জানি, সাইদির মুখ চাদেঁ দেখার গুজব ছড়ানো হয়েছিল একইরকমভাবে মাঝরাতে, মসজিদের মাইক ব্যবহার করে। তারপর কৌতুহল নিয়ে রাজ্যের লোক জড়ো হলে তাদের মধ্য থেকে সুযোগ সন্ধানি জামাতিরা গুলি করে থানার পুলিশ মারে। ফটিকছড়ি তে আওয়ামিলীগের মিছিলে নৃশংসতম হামলায় একইরকমভাবে মসজিদের মাইক থেকে মিথ্যা প্রচার করা হয় যে, পুলিশ ও আওয়ামিলীগ মাদ্রাসার বড় হুজুরকে ধরে নিয়ে যাচ্ছে। সেটিও ছিল ডাহা মিথ্যা। ফটিকছড়ির মতোন সম্প্রতি গত ৪ মাসে শুধুমাত্র সিতাকুল্ডেই ২০০ আওয়ামি সমর্থক/নেতার বাড়িতে হামলা হয়েছে যেগুলোতে জামতি ট্রেডমার্ক গানপাউডার ব্যবহার করা হয়েছে। তো এই ধারাবাহিকতায় মসজিদের মাইক না বলে শুধু মাত্র মাইকে গুজব রটানো হয়েছে বলা কি জামাতি কানেকশান আড়াল করার চেষ্টা না ? আরো লক্ষনীয় বলা হয়েছে আশেপাশের গার্মেন্টেসের শ্রমিকরা আগুন দিয়েছে। কিন্তু মিডিয়া কিভাবে জানলো শ্রমিকরা এইরকম ভয়াবহ আগুন লাগিয়েছে ? শ্রমিকরা অনেক সময় মুহুর্তের আক্রোশে ভাঙচুর করে, কিন্তু এমন পরিকল্পিত, ভয়াবহ আগুন কি তারা তাদের কর্মস্থলে লাগতে পারে ? তারাই যদি আগুন দিয়ে থাকে তবে সেটার স্বপক্ষে কি যুক্তি/তথ্য মিডিয়ার কাছে আছে তা কিন্তু বলা হয়নি ! কিন্তু ঢালাওভাবে শ্রমিকদের দোষ দিয়ে কি তবে আসল সন্ত্রাসী গোষ্টি / জামাতিদেরকে আড়াল করা হল?


আরেকটা কথা, ৭১ সালেও জামাতি রাজাকাররা মাঝ রাতে পবিত্র মসজিদে আযান দিয়ে দিয়ে মুক্তিযোদ্ধাদের আগমনের খবর নিকটস্থ পাকি ক্যাম্পে পৌছানোর ব্যবস্থা করত !

২. বোমা হামলার কারা করছে সেটা একবারো বলছে না মিডিয়া
যেখানে দুগ্ধপোষ্য শিশুও জানে কারা পেট্রল বোমা মারছে, কারা বোমা হামলা, গাড়ি পোড়ানোর ভিডিও করে প্রচার করছে, সেখানে নিরস্ত্র মানুষের উপর এই ভয়াবহ সশস্ত্র আক্রমন যারা করছে তা নিয়ে মিডিয়া আশ্চর্য রকম নিরব! যেনবা সরকার দাবি না মানলে সাধারন মানুষের উপর বোমা মারা সম্পূর্ন স্বাভাবিক একটা ব্যপার। অথচ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ৭ম অনুচ্ছেদ অনুযায়ি বারম্বার যদি কোন সিভিলিয়ান গোষ্টির উপর সংগঠিত হামলা হয় সেটাই মানবতা বিরোধী অপরাধ।* ব্যখ্যা করে বললে, যুদ্ধেও ২ পক্ষ পরস্পরের উপর হামলা করবে, মারবে এটাই স্বাভাবিক, কিন্ততু নিরস্ত্র সাধারন মানুষের উপর যদি হামলা করা হয়, তবে সেটা যুদ্ধাপরাধ। যদি ধরেই নিই বাংলাদেশে এখন দুই জোট যুদ্দ করছে, তাহলেও তো সাধারন মানুষের উপর পেট্রোল বোমা হামলা করা মানে যুদ্ধপরাধ! অথচ এইসসব অপরাধীদের কে মিডিয়া সম্পূর্ণ আড়াল করে যাচ্ছে।
৩. সন্ত্রাসের লক্ষ্য পুরণে মিডিয়ার সাহায়্যের হাত
এইসব হামলার আসল উদ্দেশ্য হল সরকারের পতন ঘটানো। কিন্তু এই প্রক্রিয়ায় মানুষ খুন করে সরকার পতন ঘটানো কি আইন সম্মত ? আজ যদি কোন আন্ত: জেলা ডাকাত দল একই রকম দাবী করে প্রকাশ্যে বাস ট্রাকে ব্রাশ ফায়ার করা শুরু করে , তবে কি তাদের দাবীও মেনে নিতে হবে ? ড: কামালের কথামতো দেশকে ঝন্ঝাট থেকে বাচাঁতে ? সেই দাবী যদি কেউ করে তবে কি তারা সন্ত্রাসীদেরই সহায়ক হিসেবে কাজ করছে না ? মিডিয়া জরিপ করে বের করছে মানুষ মনে করে এই হামলার দায় সরকার এড়াতে পারে না। বেশ তারা জরিপ করতে খুব পছন্দ করেন, করুন। কিন্তু যারা হামলা করছে তাদের দায় না্ই ? সেই জারিপ কেন তারা করে না ? মানুষ কি বিএনপি জামাত জোটের হরতাল সমর্থন করছে ? তাই যদি হয় তাহলে ককটেল / পেট্রল বোমা মেরে সেই ছবি নিজ উদ্যোগে প্রচার করতে হচ্ছে কেন ? মিডিয়াও বোমা হামলার ভয়াবহোতাই শুধু প্রচার করছে, হামলাকারিদের সানাক্ত ও বিচারের দাবীতে কিন্তু তারা সরব না, যমেনটা সরব দেখা যায় ছাত্রলীগের অস্ত্রধারী কোন ক্যডারের বেলায়।



সবশেষে, সিআইএর সাথে মিডিয়ার মাসতুতো ভাইয়ের সম্পর্ক এখন স্বিকৃত একটা ব্যপার। যে কেউ চাইলেই গুগল করে দেখতে পারেন, বিশেষ করে চার্চ কমিটি রিপোর্ট দিয়ে সার্চ করলে ইউএস সিনিটে সিআইএর স্বিকারোক্তি দেখতে পারবেন। তারপরো আমরা মিডিয়া কথায় প্রত্যহ পশ্চাতদেশের কাপড় উঠিয়ে নৃত্য করি, আমাদের পশ্চাতদেশেই যে আজ আগুন লেগে গেছে, সেই বোধদোয় আমাদের কবে হবে ?
-----------------------------------------------------------
*"crime against humanity" means any of the following acts when committed as part of a widespread or systematic attack directed against any civilian population
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×