somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত একটি ভণ্ড দল: মাওলানা মাসউদ

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ ওলামা মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। একই সঙ্গে তিনি বলেছেন, জামায়াত একটি ভণ্ড দল। ইসলামের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এরা ইসলামি নয়, সন্ত্রাসী দল।
আজ শনিবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে বাংলাদেশ ওলামা মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদের ডাকা মহাসমাবেশে সভাপতির বক্তব্যে ফরিদ উদ্দিন মাসউদ এসব কথা বলেন বলে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খবরে জানানো হয়।
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম ও খতিব ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ধর্মের নামে উগ্র জঙ্গিবাদকে রুখতে হলে সরকারকে এখনই জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কারণ, ধর্মের নামে তারা উগ্র সন্ত্রাসবাদকে আমদানি করে থাকে। তিনি আরও বলেন, জামায়াতের শক্তির উত্স আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত করতে হবে। কারণ, এই প্রতিষ্ঠানগুলোই ইসলামের শত্রু জামায়াতকে সাহায্য করে আসছে।
ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ইসলামের দৃষ্টিতে যুদ্ধাপরাধ জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ। যারা এ অপরাধের সঙ্গে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার দলমত-নির্বিশেষে আপামর জনসাধারণের দাবি। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে জাতিকে দায়মুক্ত করতে হবে। তিনি বলেন, জামায়াত ইসলামী শুধু যুদ্ধাপরাধী শক্তিই নয়, ইসলামেরও শত্রু। প্রকাশ্যেই তারা নবীজির সঙ্গে তাদের দলের নেতাদের তুলনা করছে। অথচ ইসলামের পরিষ্কার আকিদা হলো, নবীর সঙ্গে কারও তুলনা হয় না।
ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, জামায়াত একটি ভণ্ড দল। ইসলামের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এরা ইসলামি দল নয়, সন্ত্রাসী দল।’
সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধের দাবি জানিয়ে মাসউদ বলেন, অতি-উত্সাহী কিছু লোক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এজেন্ডা হাতে তুলে নিয়েছে। এসব কুচক্রীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ইসলাম কোনো ধর্মকেই খাটো করে দেখে না। যেকোনো ধর্মের মানুষের নিরাপত্তা বিধানে ইসলাম শত ভাগ নিশ্চয়তা দেয়।
মহাসমাবেশে আরও বক্তব্য দেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সাঈফি, বি বাড়িয়ার মুফতি মো. কেফায়েত উল্লাহ, ময়মনসিংহ মুক্তাগাছার মাওলানা ওবায়দুর রহমান, পঞ্চগড়ের মাওলানা ওহিদুল ইসলাম অহি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাওলানা হুসাইনুল বান্না, খুলনার মাওলানা ইমদাদুল কাসেমী, রংপুরের মাওলানা হোসাইন আহমেদ, সিলেটের মাওলানা আবুল হোসেন চতুলী, দিনাজপুরের মাওলানা আইয়ুব আনসারী প্রমুখ।

Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×