somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গেমার এর আত্ন কাহানী::::

১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় ফুটবল ক্রিকেট,কোনটা বাদ ছিলনা। ব্যাডমিন্টন, ভলিবল, ডাংগুলি, মার্বেল সব।
এখন
আমি এক গেমার। তবে নট এ ফুল গেমার, পার্টটাইম গেমার আর ব্লগার। তবে আমি আমার দিনের বেশীরভাগ অংশ [যতক্ষন বাসায় থাকি] কাটাই আমার কম্পিউটার এর সামনে।
তো বলি আসল কথা, আমাদের গ্রামে গন্জে গেম বলতে ছিল ক্রিকেট ফুটবল। তয় যখন ক্লাস ফোরে তখন আমাদের বাজারে আসে ভিডিও গেমের দোকান। গেলাম একদিন ঘুরতে সেখানে। দেখি বাহ কি সুন্দর কার্টুন চলতাসে বড় বড় টিভি স্ক্রিণে।
ওমা! একি পোলাপাইন স্ক্রিনের সামনে কিকরে? এত্তবড় টিভি দেখতে কি কাছে যাওয়া লাগে? বেকুবের দল!!!
হুমম কি করা, হুজুগে বাংগালী। আমিও গেলাম কাছে। দেখি টম এন্ডজেরী চলে নাকি?
কিন্তু একী? টমএন্ড জেরী কই? স্ক্রিণে দেখি কতগুলা গুন্ডা বদমাইশ, আর বড় বড় বডিবিল্ডার নায়ক মারামারি করতাছে।
নায়ক দেহি তিনডা। একসময় তিনডাই মারা পড়ল! স্ক্রিণে লেখা উঠল গেম ওভার।
বাহ দারুন কার্টুনতো! নাম গেম ওভার? মজাই মজা!! নায়ক তিনটা মরল আর কার্টুনের নাম দেখালো?
পা-বদল করলাম। ঠ্যাং ব্যথা হয় গেছে।কিন্তু কার্টুন ত মাত্র শুরু। আরো দেখে যাই। শুক্রবার।
দেখি আমার এলাকার কিছু বড্ডা পোলাপাইন দাড়াই হা হুতাশ করতাছে।
-এই আমারে ২টাকা ধারদে। আইজ গেম টা শেষ কইরা যামু,
:: কয়কি? হালায় মূর্খ নাকি, কার্টুনের নাম গেম ওভার , আর সে কিনা কয় গেম। যাই হোক দেখি।
হেরা দোকানদাররে ২ টাকা দিয়া আবার শুরু করল।
একী!! এরা দেখি তিনজন তিনডা ডান্ডানিয়া নাড়াচাড়া করতাছে আর লাফালাফি করতাছে?
কোন বেকুব কার্টুন দেখতে গেলে ডান্ডা ঘুরায়?
যাই হোক, কাউন্টারে গিয়া জিগাইলা?
- আংকেল, এখানে কি হচ্ছে?
- গেম খেলা হচ্ছে?
-সেটা আবার কি?
-তুই এক্কানা খাড়াও, আঁই দেয়াই দিয়ুম!
একসময় আবার পোলাপাইন গুলা বড় টিভির সামনে থেকে সরে এল,
আংকেল আমারে টিভির সামনে নিয়া গেলেন।
-এইযে এই ডান্ডা দেখতাছস, এডা দি নায়ক রে কন্ট্রেোল করে, আর এই ডা দি ঘুশি, এটা দি লাত্তি, এটা দি নায়ক সিলেক্ট , আর নিচের এদুগা একতরে চাব দিলে ডাবল মাইরব, বুইজ্জতনি।
- হে হে! দারুন ত! আমিও খেলব।
-ঠিক আছে, তুঁইত আংগ চারের হুত, তোরেঁ প্রথম গেম ফ্রি!
ব্যস আমি দাড়িয়ে গেলাম বড় স্ক্রিণের সামনে।
-উপ্রের হলুদ বাটন চাব দে, রকি।
-দিচ্ছি,
দিলাম হলুদ বাটন চাপ। নায়ক সিলেক্ট হয়ে গেল, হলুদ জ্যাকেট পরা।
শুরু হলো সিনেমাটিক, একদলগুন্ডা হাসতে হাসতে চলে গেল। স্ক্রিণে কিচূ লেখা উঠল।
নায়ক ঘরেদরজা থেকে বের হলো,
গেম শুরু,
নায়ক: মাম! গুডবাই! তার পর দিল দৌড়।
এরপর এসে দাড়াল! কতগুলা গুন্ডা ঘিরে ধরল নায়ক কে।
-রকি! বাটন চাব বাটন চাব!
আমি দিলাম এক ঘুশি। বাহ! মজাত!
আনদাজে চাপাচাপি করতে থাকলাম।
চাইরদিকে ঘুরাচ্ছি। কি থেকে কি হচেছ ক্ছিু বুঝিনা।
আমার সাথের দুই সাথি বীরদর্পে গুন্ডা পিটাচেছ। আর আমি স্ক্রিণের এদিক সেদিক দুড়াচিছ।
একসময় আমি মরলাম। আমার নায়ক স্ক্রিণ থেকে উধাও।
-আংকেল! কি হলো? আমি মরলাম নাকি?
-হ!
হ্যাত! আরেকবার দেন।
-দুইটাকা দ্যন লাগব!
-দিমু পরে। আগে দেনত।
দিলেন। আমি আবার হাজির। আবার ঘুরাঘুরি! আবার বেচহেসতের ঠিকানায়।

এই আমার প্রথম গেম!

চলবে...!!!
বি:দ্র: এই গেমটির নাম আমি বলতে পারছিনা। ছোট ছিলাম তো। কাউর মনে আসলে প্লিজ জানাবেন। তবে ওটা মোস্তাফা ছিলনা। এটা শিউর।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×