somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ সিদ্ধান্ত

২৬ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
বাবা এটা কি করে করলো? মামনি মারা গেছে দুই মাস এখনো হয়নি। এর মধ্যেই কোথা থেকে একটা বুড়ি বিয়ে করে নিয়ে আসলো? সাথে আরেকটা ছোট বাচ্চা? বড় ভাইয়া তো রাগ করে বন্ধুর বাসায় ই চলে গেল। কিন্তু আমার তো বান্ধবী বলতে শুধু মাশিতাই আছে। সে নিজেই মা-বাবাকে নিয়ে থাকে ছোট্ট একটা বাসায়।সেখানে তো আমি গেলে ওর সমস্যা হয়ে যাবে। আর তাছাড়া ভাইয়া যেখানে খুশি একা যেতে পারে।আমি তো পারিনা। আর মাশিতাদের বাসাও আমি চিনিনা। মামনি চিনতো।কিন্তু বাবাকে তো আর নিয়ে যেতে বলতে পারিনা!! যেই বাবা সারাদিন আমাকে টুম্পামণি বলে ডাকত, কোলে নিয়ে আদর করত, সে সারাদিন আজ খোজ ও নেয়নি আমি কিছু খেলাম কিনা।ছোট বলে কি আমার অভিমান থাকতে পারেনা? তাই সারাদিন আমিও কিছু খাইনি।

ছোট্ট বাচ্চাটার উপর ভীষণ হিংসা হচ্ছে আমার। আমার বাবাকে দখল করে নিয়ে কি সুন্দর তার কোলে বসে আছে!! সে কি!! আমার তো কষ্টে চোখ থেকে পানি বের হচ্ছে!! বাবা কেন বুঝেনা, আমিও তো ছোটই।আমার কি ইচ্ছে হচ্ছে না, বাবার কোলে উঠে বসে থাকতে?

২.
প্রায় তিন মাস হয়ে গেছে নতুন মা এই বাসায় এসেছে। আমি এখন এই পরিবারের সদস্য বলতে নেই। আমাকে বাসার কাজের মেয়ের মত দেখা হয়। এক গ্লাস পানি যেখানে আমার কখনো ঢেলে খেতে হয়নি, সেখানে এখন আমি ঘর ঝাড় দেই, মুছি, কাপড় ধুই, রান্নাও করি মাঝে মাঝে। আর নতুন মা সব কিছুর নির্দেশ আমাকে দেয়। বাবা তাকে কিচ্ছু বলে না।
ব্যাপারটা দিন দিন আমার অসহ্য ঠেকতে শুরু করেছে। মাথায় একটা বুদ্ধি এসেছে । বাবার মুখে সেদিন শুনলাম, ভাইয়া নাকি কি একটা কেমিক্যাল এর দোকান খুলে বসেছে। ভাইয়ার সাহায্য লাগবে।তার মোবাইল নম্বর তো আমার আছেই। ফোন করে দেখি, ভাইয়া সাহায্য করবে কিনা। নাহলে স্কুল এ যাওয়া-আসার পথে আমাকেই ব্যবস্থা নিতে হবে.


৩.
ভাইয়াটা অনেক ভালো। বলতেই রাজি হয়ে গেল। আসলে, নতুন মায়ের উপর আমার যেমন রাগ, ভাইয়ার ও তেমনি অনেক রাগ। তাই ভাইয়া স্কুল এ আমার সাথে দেখা করে ছোট্ট শিশিটা আমার হাতে গুঁজে দিল।
বাবা আজ বাসায় নেই। অফিসের কাজে ঢাকার বাইরে গেছে।আজকে অনেক বড় একটা সুযোগ।কাজে লাগাতে পারলেই কেল্লা ফতে!!
-আম্মু, আপনি আজকে বিকালে চা খেলেন না যে?
-অদ্রীর বাবা নেই তো, তাই খেতে ইচ্ছা করলো না তাই।
-এখন খান?
-এত রাতে?
-অসুবিধা আছে কোনো?
-রাতে তো ঘুম হবে না!!
- আমি তাহলে আপনার পা টিপে দেব।
-ব্যাপার কি? চা খাওয়ানোর জন্যে এত পাগল হয়ে গেলে যে? তোমার মতলব টা কি শুনি?
-(ভাইয়া শিখিয়ে দিয়েছিল বলে রক্ষে, নাহলে এখুনি ফেঁসে যেতাম) আসলে,বিকালে তো চা বানিয়েছিলাম, না খেলে ফেলে দিতে হবে। এতগুলো চা ফেলে দিব? আপনি এক কাপ খেলে বাকিটা আমি খেয়ে ফেলতাম।
-আচ্ছা, নিয়ে এস গরম করে। চিনি একটু বেশি দিও।
-জি আচ্ছা।

শিশিটা থেকে এক চামুচের মত "বোটালিনাম টক্সিন " কাপে ঢেলে দিলাম। একটু পরেই ঘুমিয়ে পড়বে চিরতরে, আমার নতুন মা। অদ্রী নামের ছোট ছেলেটার জন্যে একটু খারাপ লাগলো বটে, কিন্তু তার মায়ের দোষেই এত ছোটকালে তাকে মা-হারা হতে হলো।
ঘরে আমার দ্বিতীয় জন্মদিনে মামনির উপহার দেয়া ছোট স্যুটকেসটা বিকালেই গুছিয়ে রেখেছিলাম।শুধু ড্রয়ার থেকে মামনির সাথে আমার তোলা ফ্রেমে বাঁধানো ছবিটা ঢুকিয়ে নিলাম তাতে। নিচে গেটের বাইরে ভাইয়া অপেক্ষা করছে। আর দেরী করা ঠিক হবে না..........
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×