somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুজিববর্ষে বঙ্গবন্ধু সম্পর্কে লেখা গ্রন্থ নিয়ে ইউজিসির প্রকাশনা উৎসব

০৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গত মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) ইউনিভার্সিটি মঞ্জুরী কমিশন-ইউজিসি প্রকাশনা উৎসবের আয়োজন করেন।

সাক্ষাৎকারভিত্তিক ও গবেষণামূলক দু'টি গ্রন্থ প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষের ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন এবং প্রফেসর ড. মিজানুর রহমানের ‘বঙ্গবন্ধু: নতুন প্রজন্মের ভাবনা ও ভবিষ্যতের দিগদর্শন প্রকাশের উদ্যোগ গ্রহণ করে ইউজিসি।

প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্তদায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আলমগীর বলেন, দেশে গুণগত উচ্চশিক্ষা ও গবেষণার জন্যজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউজিসি প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতি দায়বদ্ধতারজায়গা থেকেই কমিশন গ্রন্থ দু’টি প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করে। তিনি বিশ্বাস করেন,তরুণ প্রজন্ম এ গ্রন্থ দুটি আগ্রহ করে পড়বে। তরুণরা বঙ্গবন্ধুর চিন্তা, শিক্ষাদর্শন সম্পর্কে নতুন তথ্য জানতে পারবে।
তিনি আরোও বলেন, শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে হলে শিক্ষাকে আত্মনির্ভর করতে হবে এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে সরকারকে বেশি নজর দিতে হবে।

লেখকদ্বয় তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জীবন ও দর্শন তরুণ প্রজন্মকে উজ্জীবিতকরবে। তারা তরুণদের বঙ্গবন্ধুর চিন্তা ও চেতনা অনুসরণের আহ্বান জানান।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের,প্রফেসর ড. হাসিনা খান।

এছাড়াও ইউজিসির উপপরিচালক ও মুজিববর্ষ পালন কমিটির সদস্য-সচিব বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস, এস্টেট এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর, স্ট্র্যাটেজিক প্লানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. রেজাউল করিম হাওলাদারসহ ইউজিসি’র অতিরিক্ত পরিচালক ও উপ-পরিচালকগণ অংশগ্রহণ করেন।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×