somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিবি পরিচয়ে গ্রেফতার করতে আসলে যা করবেন

০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি প্রায়ই দেখা যায় বিভিন্ন স্থানে ডিবি পরিচয়ে চুরি-ডাকাতি বা কাউকে অপহরণ করতে। গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের পরে ডিবি পরিচয়ে আটকের অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আইনশৃঙ্খলার স্বার্থে অনেক সময় অনেক অপরাধীকে গ্রেফতার করা হয়। যদি অন্য কোনও আইনশৃঙ্খলা বাহিনী ডিবি পরিচয়ে কাউকে গ্রেফতার করে তাহলে ডিবি ও সংশ্লিষ্ট থানাকে জানাতে অনুরোধ করেছেন।
গত ১৯ নভেম্বর মিন্টো রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আমরা আগেও অনেকবার একটা কথা বলেছি। আমাদের ডিবি সদস্যরা যদি কাউকে আটক করে সেটি আইনসম্মত প্রক্রিয়ায় মামলা, ওয়ারেন্ট অথবা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সে অনুযায়ী গ্রেফতার করতে যায়। এক্ষেত্রেও আমাদের নির্দেশনা হলো, তাদের আইডি কার্ড ঝোলানো থাকবে। পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আধুনিক যে জ্যাকেট রয়েছে সেটি তাদের শরীরে থাকবে। এছাড়া কেউ ডিবির কথা বললে বিশ্বাস করবেন।
ডিবি প্রধান আরও বলেন, এটা বলার পরেও দেখা যাচ্ছে কেউ কেউ সাদা পোশাকে এসে ডিবির নাম ব্যবহার করে তুলে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেক সাংবাদিকসহ বিভিন্ন লোকজন আমাদের কাছে তথ্য চেয়ে যোগাযোগ করেন। কিন্তু আমরা সঠিক তথ্য দিতে পারি না। কারণ আমাদের কাছে নেই। কারা নিচ্ছে সে তথ্য আমাদের কাছে থাকলে আমরা সেটি প্রকাশ করতে পারি। তাই আমি বিনীত অনুরোধ করবো, যারাই ডিবির নাম ব্যবহার করেন, তারা ডিবির নাম ব্যবহার না করে আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কোনও সংস্থার স্ব স্ব পরিচয় দেবেন। তবে অনেক সময় আছে কিছু অপরাধী অপহরণের উদ্দেশ্যে তুলে নিয়ে যায়। তারাও ডিবির নাম ব্যবহার করে। পাশাপাশি ডিবির আধুনিক যে পোশাক রয়েছে সেটি তাদের শরীরে থাকবে।
প্রসঙ্গত, এর আগে পুলিশ পরিচয়ে ডাকাতি ও চিনতাইয়ের ঘটনা এড়াতে ইউনিফর্মে কুইক রেসপন্স (কিউআর) কোড সংযুক্ত করার উদ্যোগ নেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যেটি মোবাইল অ্যাপে স্কেন করার মাধ্যমে ডিবি পুলিশের পরিচয় নিশ্চিত করা যাবে। গোয়েন্দা বিভাগের (ডিবির) সদস্যরা তাদের সাধারণ পোশাকের উপর একটি হাতাকাটা জ্যাকেট পরে থাকেন। সেটির সামনের দিকে ডানে ইংরেজিতে ‘ডিবি’ লেখা, তার নিচে কিউআর কোড থাকবে। বামে থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। আর পেছনে ইংরেজিতে ‘ডিবি’ ‘ডিএমপি’ লেখা থাকবে।

সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×