somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুদাইবিয়ার সন্ধি ও গণতান্ত্রিক ইসলামী দলগুলোর Misconception

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের গণতান্ত্রিক ইসলামী (!) দলগুলোর নেতা কর্মীদের যখন গণতান্ত্রিক পন্থা, ধর্মনিরপেক্ষ বা জাতীয়তাবাদী দলগুলোর সাথে জোট বাধা বা আপস করার ব্যপারে জিজ্ঞেস করা হয় তখন তারা হুদাইবিয়ার সন্ধির কথা বলেন এবং এই সন্ধির দোহাই দিয়ে কুফর শক্তির সাথে আপস বা জোট করার ব্যপারটা কে বৈধতা দান করেন। যদিও তাদের অনেককেই হুদাইবিয়ার সন্ধিতে কি বলা হয়েছে বা এটি কি ধরনের সন্ধি সে ব্যপারে জিজ্ঞেস করে কোন সদুত্তর পাইনি। যাই হোক হুদাইবিয়ার সন্ধির ব্যপারে কিছু বলার আগে সন্ধিটির মূল বিষয়বস্তুগুলো একবার দেখে নেই।

হিজরি ৬ষ্ঠ সনের জিলকদ মাস। নবী করীম (সাঃ) চৌদ্দশ সাহাবীসহ উমরা পালন করার জন্য মক্কা রওনা হলেন। মক্কার কাছাকাছি উসফান নামক স্থানে পৌছার পর রাসুল (সাঃ) কুরাইশদের যুদ্ধ প্রস্তুতির খবর পান। সংঘাত এড়ানোর জন্য রাসুল (সাঃ) এর নির্দেশে সাহাবীগন দুর্গম পথ দিয়ে হুদাইবিয়া উপত্যকার দিকে এগিয়ে যেতে থাকেন। সানিয়াতুল মুরার নামক স্থানে গিয়ে রাসুল(সাঃ) এর উট থেমে যায় এবং সেখানে তিনি যাত্রাবিরতির নির্দেশ দেন। অপরদিকে কুরাইশদের পক্ষ থেকে সামরিক অভিযানের হুমকি আসতে থাকে। একপর্যায়ে কুরাইশদের পক্ষ থেকে সুহায়ল ইবনে আমরকে রাসুল (সাঃ) এর নিকট দূত হিসাবে পাঠান হয়। সন্ধির ব্যপারে উভয়পক্ষের মতৈক্য প্রতিষ্ঠিত হলে শেষপর্যন্ত সেখানে সন্ধিচুক্তি লিপিবদ্ধ হয় এবং নিম্ন লিখিত সমঝোতাগুলিই হুদাইবিয়ার সন্ধি হিসাবে পরিচিত হয়ঃ

(১) মুসলমানগণ এ বছর উমরা না করেই মদীনায় ফিরে যাবে।
(২) আগামী বছর উমরার জন্য এসে তারা তিন দিন মক্কায় অবস্থান করতে পারবে।
(৩) মুসলমানরাকোষবদ্ধ তলোয়ার নিয়ে আসবে, অন্য কোন অস্ত্র আনবে না এবং তাদের অবস্থানকালে কুরাইশরা মক্কা ত্যাগ করে অন্যত্র চলে যাবে।
(৪) কুরাইশদের এবং মুসলমানদের মধ্যে আগামী দশ বছর যুদ্ধ বন্ধ থাকবে।
(৫) কুরাইশদের কেউ মদীনায় আশ্রয় নিলে তাকে ফেরত দিতে হবে। কিন্তু মদীনায় কোন মুসলমান মক্কায় আশ্রয় নিলে, তাকে ফেরত দেয়া হবে না।
(৬) আরবের যেকোন গোত্রের লোক মুসলমানদের বা কুরাইশদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হতে পারবে। [সীরাতে ইবনে হিশাম]

হুদাইবিয়ার সন্ধি ছিল মুলত একটি পররাষ্ট্র চুক্তি যা মদীনা ইসলামি রাষ্ট্র কর্তৃক সম্পাদিত হয়েছিল। এই সন্ধিচুক্তি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়নি। আর হুদাইবিয়ার চুক্তিতে কোন হারাম শর্ত থাকার প্রশ্নই আসে না। কেননা সন্ধিটি আল্লাহ সুবহানাহু তা’লা ও তাঁর রাসূল (সাঃ) এর ইচ্ছায় সম্পাদিত হয়েছিল। এঈ চুক্তির ব্যপারে রাসুল (সাঃ) উমর (রাঃ) কে বলেছিলেন, “আমি আল্লাহর বান্দা ও রাসুল। আমি তাঁর নির্দেশ কখনও লঙ্ঘন করবোনা আর তিনিও আমাকে কখনও বিপথগামী করবেন না” [সীরাতে ইবনে হিশাম]। তাই গণতন্ত্র বা কুফরি মতবাদের সন্ধিচুক্তির সাথে হুদাইবিয়ার মত মহান চুক্তির কোন তুলনাই হতে পারে না।

সুতরাং যে সব সন্ধিচুক্তি বা জোট দ্বারা গণতন্ত্র, নারী নেতৃত্বকে বৈধতা দেয়া হয়, জাতীয়তাবাদী বা ধর্মনিরপেক্ষ সরকারকে ক্ষমতায় বসানো হয় তা শরীয়তের অকাট্য দলিল দ্বারা নিশ্ছিতভাবে হারাম। এ প্রসঙ্গে রাসুল (সাঃ) এর হাদীস হল-
“মুসলিমদের মধ্যে চুক্তি বৈধ – যদি চুক্তিতে এমন কোন শর্ত না থাকে, যা হালালকে হারাম করে বা হারামকে হালাল করে” [তিরমিজী]

সুতরাং কতিপয় শায়খ, মুফতি, মুফাসসির বা মাওলানা দ্বারা এসব চুক্তি বা জোট গঠিত হলেই তা যে বৈধ হবে এমন ভাবার কোন অবকাশ নেই। তাই কাউকে অন্ধ অনু্করন করে নয় বরং কুরআন হাদিস ও ইসলামী মুলনীতি সমূহ কি বলে সেদিকে লক্ষ রেখেই ইসলামী রাজনীতি করা উচিৎ। আল্লাহ সুবহানাহু তা’লা আমাদের জ্ঞান অর্জন করার ও অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করার তাওফিক দান করুন।
(Collected)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×