রাশেদের কাছে এই শহর একদম ভাল লাগে না।চারিদিকে কেমন ব্যাস্ততা।খেলার মাঠ নেই।নেই কোন পুকুর।ইচ্ছা করলেই রাশেদ আর ঘুড়ি উড়াতে পাড়ে না।গ্রাম থেকে এসেছে বলে স্কুলের ছেলেদের সাথে ও খুব ভাল ভাবে মিশতে পারে না সে।
বাবা ও রাশেদ কে খুব একটা সময় দিতে পাড়ে না।রাশেদ যখন সকালে ঘুম থেকে উঠে বাবা ততক্ষণে নাস্তা করে কাজের জন্য বেরিয়ে পড়ে।বাবা ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়।রাশেদ ও বুঝতে পাড়ে বাবা কে অনেক কাজ করতে হয়।কিন্তু রাশেদের যে আর মন টিকে না।রাশদ ঠিক করে আজ বাবার কাছে কিছু একটা চাইবে.....
প্রতিদিনের মত বাবা আজ ও অনেক রাত করে ফিরে।রাশেদ আজ বাবর অপেক্ষায় জেগে থাকে।বাবা কে দেখে রাশেদ বুঝতে পাড়ে বাবা অনেক পরীশ্রান্ত।তাড়পড়ে ও সে আজেক বাবার কাছে খুঁজবে।
রাশেদ...বাবা সারাদিন তো তোমার অনেক পরীশ্রম করা লাগে।আচ্ছা বাবা তুমি এক ঘন্টায় কত টাকা আয় কর??
বাবা...এই প্রশ্ন কেন??
রাশেদ...বাবা আগে তুমি বল
বাবা...প্রায় একশ টাকার মত।
(বাবার কথা শুনে রাশেদের মন খারাপ হয়ে যায়।তার কাছে আছে মাএ পঞ্চাশ টাকা।তাড়পড়ে ও সে সাহস করে বাবা কে বলে---)
রাশেদ....বাবা তুমি কি আমাকে পঞ্চাশ টা টাকা দিবে??
বাবা রাশেদ কে বকা দেয় কেন টাকা খুঁজছে।এত কষ্ট করে সে টাকা আয় করে।তাড়পড়ে ও বাবা রাশেদ কে টাকা দেয়।রাশেদ তার জমানো পঞ্চাশ টাকা বের করে,মোট একশ টাকা বাবা কে দিয়ে ,ছলছল চোখে বলে....
"বাবা তুমি কি কাল তোমার একটা ঘন্টা আমাকে দিবে, এক সাথে রাতের খাবার খাব??"
---------------------------------
মেইল এ পাওয়া একটা গল্প।ফাকফোকড় যে অনেক আছে বুঝতে পাড়ছি।নিজের মত করে লিখার চেষ্টা করলাম।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



