somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের এই রিলে রেসে, আমার দৌড় টা মনে হয় শুরু করা লাগছে

০৮ ই মার্চ, ২০০৭ ভোর ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কার্ল লুইস,মরিস গ্রিন,ডেনাবান বেইলী,ইয়ান থর্প,মাইকেল ফেলপস দের রিলে দৌড় আর সাঁতার দেখতে দেখতে আমরো সময় হয়ে আসল জীবনের এই রিলে রেস এ দৌড় শুরু করার।জীবনের এই রিলে রেস আর মাঠের রিলে রেস এর মাঝে অনেক পার্থক্য ।এই রেস এ যার যার ট্র্যাক আলাদা।

দাদার দৌড় টা দেখার সুযোগ হয় নি।আমি জন্মানোর অনেক আগেই আব্বা যখন ছোট দাদা তার দৌড় শেষ করে ফেলেছেন।বলতে পারছিনা আব্বার হাতে দাদা কি অবস্থায় ,আব্বার বাটন টা তুলে দিয়েছিলেন।তবে রিলে রেস এ আব্বার দৌড় টা দেখার সুযোগ হচ্ছে।এতদিন আব্বা তার বাটন এর সাথে আমার বাটন টা নিয়ে ও দৌড়েছেন।কিন্তু মনে হয় সময় হয়ে আসল আমার ট্র্যাকে, আমর বাটন টা নিয়ে ,আমার দৌড় শুরু করার।যে দৌড় একবার শুরু করলে যত দিন শ্বাস নিতে পারব ততদিন দৌড়ানো লাগবে।

'সময়' বলে দিবে জীবনের এই দৌড়ে কেমন দৌড়ালাম।সামনে হয়ত আর কেউ অপেক্ষা করে আছে আমার হাত থেকে তার বাটন টা নিয়ে দৌড় শুরু করার জন্য।এই দৌড়ে আমি তাকে কতটুকু আগিয়ে দিতে পারলাম তাও 'সময়' বলে দিবে।জানিনা দৌড়ের এই ট্র্যাক টা কেমন হয়।তার জন্য একটু প্রস্তুতি নেওয়া......

কিন্তু প্রস্তুতি টা যে একদম নিতে ইচ্ছা করছেনা।কত কিছু মিস করা লাগবে.....

প্রতিদিন রাতে দুই ভাই আর মায়ের আড্ডা টা.......কত প্লেন প্রোগ্রাম তিনজনে মিলে।অনেক দিন পর আম্মা এইবার চিরা দিয়ে বাদাম ভাজলেন।আম্মা ও বুঝছেন হয়ত ছেলেটা কি চায় ।আমের আচার গুলো ও এইবার তাড়াতড়ি শেষ হবে না।আর আব্বার সাথে প্রতিদিনের ঝগড়া টা কে করবে??

বাগান বিলাস গাছটাতে আবার নতুন করে ফুল ফুটবে।ক্রিসমাস ট্রি আর দেবদাঢ়ু গাছ গুলো আরো বড় হয়ে যাবে।প্রতিদিন সকালে দেখা হওয়া দারোয়ান টা ও বদলে যাবে।বিড়াল টা রোজ দুই বেলা খেতে আসবে তো???আর---

আর কেউ কি অপেক্ষায় থাকবে???

মনের চোখ টাকে একদম বন্ধ করে রেখেছি।কিচ্ছু দেখতে দিব না...প্রস্তুতি টা যে নেওয়ায় লাগবে।....আসলে যত সহজ মনে হয় ততটা কি সহজ।দেখতে কত সহজ ই না লাগে.....
...........
জীবনের যে রিলে দৌড়ের কথা বললাম ,তা আমার নিজের চিন্তা...আরেক জনের সাথে মিলতে ও পারে আবার নাও মিলতে পারে।

বাটন--একটা কাঠের স্টিক।রিলে দৌড়ে দৌড়ানোর সময় হাতে রাখা লাগে।হাত থেকে পড়ে গেলেই ডিসকোলিফাইড।

অনেক দিন ধরে এই রিলে রেস কথা টা মাথায় ঘুরছে



সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৭ সকাল ৮:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×