যে কেউ যখন বাংলাদেশের পক্ষে কোথাও প্রতিনিধত্ব করে সব সময় তার সাফল্যের আশায় থাকি।তেমন একজন ছিলেন মানজারুল রানা।জিম্বাবুয়ের সাথে দেশের মাটিতে বাংলাদেশর প্রথম সিরিজ টাতে মানজার রানার অবদানের কথা কেমনে ভুলি।
প্রথম দুই ম্যাচ হেরে বাংলাদেশ সিরিজ হারার মুখে।পরবতী দুই ম্যাচেই মানজার রানা ম্যান অফ দা ম্যাচ...বাংলাদেশ ও জিতল।পরে সিরিজ ও জিতে নিল বাংলাদেশ।বাংলাদেশের পক্ষে পাওয়া মানজার রানার একটা উইকেট ও কি দেশের কোন মানুষের মুখে হাসি ফুটায় নি।তেমনি ভাবে তার প্রতিটা রান আর ক্যাচ গুলোর কথা কেমনে ভুলি।এই তো ১১ই মার্চ বাংলাদেশ এ দলের পক্ষে ও শেষ ম্যাচ টাতে ও ম্যান অফ দা ম্যাচ হলেন।হয়ত শেষ ম্যাচ বলেই নাকি....
দেশের পক্ষে মানজার রানা কে আর বল বা ব্যাট করতে দেখা যাবে না।আর কেউ তার সাফল্যের আশায় অপেক্ষা করে থাকবেনা।এক দম মানতে পারছিনা.....মানজার রানা কে হয়ত চিনতাম না,জানতাম না.....তাড়পড়েও সে আমাদের মানজার রানা।
মানজার রানার মৃত্যূ আবার ও মেন করিয়ে দিল----মৃত্যু বড় সত্য।মানজার রানার আত্মার শান্তি কামনা করছি.....
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০০৭ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



