আজকাল কাউকে উপাধি বা ট্যাগ প্রদান করিবার হার অতিমাত্রায় বাড়িয়া চলিয়াছে । অন্তর্জালে ঘুরিয়া যাহা দেখিলাম তাহাতে ,
জামাত শিবিরের কেউ কোন সংঘাতে মরিলেই সে শদীদ উপাধি পাইবে, অবশ্য গুরুত্ব অনুসারে কেউ দেখিলাম (রহঃ) উপাদিও পাইয়াছে
কেউ হেফাজতে ইসলামের বিরুদ্ধে কথা বলিলে তাহার ভাগ্যে "নাস্তিক" ট্যাগ জুটিয়া থাকিতে দেখিলাম ।
আরো অনেক ট্যাগ আছে যেগুলো সম্পর্কে ধারণার অভাব ,তাহা ব্যাতিত এই পোস্ট প্রদান করিবার নিমিত্তে অনেকেই আমাকে "সুশীল" উপাধি এবং বোনাস স্বরূপ কিছু বিকৃত শব্দমালা আমার উদ্দেশ্যে প্রদান করিয়া থাকিবেন তাই আর সম্মুখপানে অগ্রসর হইতে পারিলাম না ।
যাহাহোক, আমি এইরকম উপাদি প্রদান করিবার অধিকার চাই নাকি বিলাই বলিয়া আমি সেই অধিকার প্রয়োগ করিতে পারিব না ??
পরিশেষে এই আধ সাধু ভাষা জনিত সমস্যার কারণে সবার কাছে ক্ষমা প্রার্থনা করিয়া গেলাম।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




