somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনে বাঁদাড়ে.....৩৩

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) অঢেল নারকেল আছে বলে বলে এই জায়গার নাম নারকেল জিঞ্জিরা, নারকেল গাছের সাথে পাল্লা দিয়ে সামনে দাড়িয়ে থাকা গাছগুলো নাম কেয়া। সমানে সমান কেয়া থেকে ও কেনো যে কেয়া জিঞ্জিরা নাম হলোনা বুঝলাম না :D


(৩) দল কলস বা দন্ড কলসের ফুলের ছবিটা তুলেছি নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে, ছোট বেলা এই ফুলের মধু খেতাম প্রচুর,এখনো সামনে পেলে এই ফুলগুলো থেকে মধু খেতে ছাড়িনা।


(৪) শিলখালি বিচ থেকে মাছ ধরছে জেলেরা।


(৫) সবুজ ধান ক্ষেতের মাঝখানে আঁকাবাঁকা মেটো আইল হাড়িয়ে গেছে দুরের গ্রামের দিকে, ছবিটা নরসিংদী সদরের বর্দ গ্রাম থেকে তোলা।


(৬) সাগরে যখন ভাটা থাকে ইনানীর সাগর তীরবর্তী মানুষগুলো এভাবেই তাদের গন্তব্যে ছুটে চলে।


(৭) খেয়া পার হয়ে ডাঙ্গার দিকে ফিরে আসার ছবিটা তুলেছি নরসিংদীর রায়পুরা থেকে।


(৮) নৌকা থেকে ইট নামিয়ে আনার ছবিটাও রায়পুরা থেকেই তোলা।


(৯) এটা তো পুরান ঢাকার আহসান মঞ্জিল তা সবাই চিনেন।


(১০) গাছে বসে মাছ খাচ্ছে বক, ছবিটা শিবপুরের নোয়াদিয়া গ্রাম থেকে তোলা।


(১১) উপরের পাহাড় থেকে বরফগলা পানি নেমে আসছে, ছবিটা কাশ্মীরের চন্দনওয়ারী থেকে তোলা।


(১২) ২০১১ সালের ১৫ জানুয়ারি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে নরসিংদী জেলার বেলাব উপজেলার ২ জন ওসি ও ৮ কনস্টেবলসহ ১০ জন পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন। তাদের স্মরণে নরসিংদী জেলা পুলিশ তথা পুলিশ সুপার ড. খঃ মহিদ উদ্দিন ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলাধীন ঘাসিরদিয়া নামকস্থানে নির্মাণ করেছে এক দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ।


(১৩) দূরে মাছ ধরছে তার সঙ্গী, পাতিলে কিছু মাছ নিয়ে তৃপ্ত মনে দাঁড়িয়ে আছে বালিকা, রটেশ্বর নরসিংদী থেকে তোলা ছবি।


(১৪) নাম না জানা ছোট্ট পাখি, এটা সলিমগঞ্জ নবী নগরের এমপি টিলা এলাকা থেকে তোলা।


(১৫) মেঘ পাহাড়ের এই ছবিটা কেওকারাডাং এর উপর দাঁড়িয়ে তুলেছি।


(১৬) সুন্দরবনের হাড়বাড়িয়া থেকে তোলা ছবি এটা।


(১৭) মটকিলা গাছের ফল, গ্রাম এলাকায় এই গাছের ডাল দিয়ে দাঁত মাজে, পাকা ফল খেতে মিষ্ট হয়।


(১৮) টুনির বাসায় তিনটে ডিম, এটা আমার বাড়ির জামরুল গাছ থেকে তোলা।


(১৯) ঈসাখাঁ দূর্গ দেখতে গিয়েছিলাম এগার সিন্দুতে, কিন্তু ওখানে ছোট একটা টিলার উপর এই চিহ্ন ছাড়া আর কিছুই পাওয়া গেলোনা।


(২০) পাহাড় বুকে আগলে ধরে রাখা এই গ্রামটির নাম ঝাদিপাই পাড়া, এটা বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×