somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেড়াদ্বীপ-বাংলাদেশের সর্ব দক্ষিণ বিন্দু

২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নীল সমুদ্রের বুকে বাংলাদেশের সর্ব দক্ষিণ দ্বীপ সেন্টমার্টিন। সেন্টমার্টিনের সর্ব দক্ষিণ বিন্দু তথা বাংলাদেশের সর্ব দক্ষিণ বিন্দুর নামই ছেড়াদিয়া বা ছেড়া দ্বীপ নামে পরিচিত। সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫ কি: মিটার দক্ষিণে এ দ্বীপটির অবস্থান। ছেড়া দ্বীপের আয়তন তিন বর্গ কিলোমিটার। ২০০০ সালের শেষের দিকে এই দ্বীপটির সন্ধান পাওয়া যায়, ছেড়া দ্বীপ জোয়ারের সময় অনেকাংশে ডুবে যায়।

প্রচুর প্রবাল, পাথর, স্বচ্ছ পানিতে নানান জীব বৈচিত্র দেখতে হলে আপনাকে অবশ্যই ঘুরে আসতে হবে ছেড়া দ্বীপ। সেন্ট মার্টিন থেকে ট্রলারে মাত্র ২০/২৫ মিনিট লাগবে ছেড়া দ্বীপ পৌঁছতে। ভাটার সময় সেন্ট মার্টিন থেকে হেটেও ছেড়া দ্বীপ যাওয়া যায়।


(২) সেন্টমার্টিন থেকে এমন সব ট্রলারে চড়েই যেতে হয় ছেড়াদ্বীপে, অবশ্য কিছু স্পীডবোটও ওখানে যাতায়াত করে।


(৩) ট্রলারে চড়ে ছেড়াদ্বীপে যাওয়ার সময় সেন্টমার্টিনের পুরো পূর্ব পাশটায় নজর বুলিয়ে নেওয়া যায়। সমুদ্রের নীল জলরাশির ভেতর নারকেল গাছ বেষ্টিত সেন্ট মার্টিনের এই রূপ দেখার জন্য বার বার এখানে আসতে ইচ্ছে করবে এটা নিশ্চিৎ।


(৪) ইদানিং সেন্টমার্টিনে সাইকেল ভাড়া পাওয়া যায়, অনেকে এ্যডভেঞ্চার করার জন্য ভাটার সময় ভাড়া সাইকেল নিয়ে ওখানে চলে যায়। সাইকেল নিয়ে যাওয়া একজনকে জিজ্ঞেস করেছিলাম কেমন লাগলো, সে বলছে জীবন শেষ। আমাদের সাথের অনেকে হেটেও ছেড়া দ্বীপে গিয়েছে। আমি মনে করি এই বালিয়ারি ধরে সাইকেল চালিয়ে যাওয়ার চাইতে পাঁচ কিলোমিটার হাঁটা অনেক সহজ।


(৫) ট্রলার ছেড়াদ্বীপের পাশে ভেড়ানো যায় না, ওখানের ধারালো প্রবালে ট্রলার ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা থাকে প্রবল। তাই ট্রলার দ্বীপ থেকে বেশ কিছুটা দূরে নোঙ্গর ফেলে। তারপর ছোট ডিঙ্গি নৌকাগুলো দিয়ে ছেড়াদ্বীপে গিয়ে নামতে হয়। সামনেই দেখা যাচ্ছে পাথুরে ছেড়াদ্বীপের একটা অংশ যেখানে কেয়া পাতার ছাওনি দেওয়া দুটি ঘর।এখান দিয়েই ছেড়াদ্বীপে যাতায়াত করতে হয়।


(৬) ছেড়াদ্বীপে নেমে কেয়া বন আর বালির উপর বিছিয়ে থাকা লতানো গাছগুলোর বেগুনী ফুল দেখে ইচ্ছে করবে যে, একটা জীবন এখানেই কাটিয়ে দিলে মন্দ কি?


(৭/৮) কিছু বালু ছাড়া এই দ্বীপের পুরোটাই প্রবাল, সাদা, কালো হরেক রং হরেক ডিজাইন। সাদা প্রবালগুলোর প্রতি পর্যটকদের আকর্ষণ বেশী বলে একজন স্থানীয় বাসিন্দা ছোট সাদা প্রবালগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিচ্ছে বিক্রি করার জন্য।




(৯) উপরে নীল আকাশ, আর নীচের ফেনীল সমুদ্র নিরন্তর প্রবালের উপর আছড়ে পড়ছে, এমন দৃশ্য দেখলে চক্ষু পবিত্র হয়।


(১০) ধারালো প্রবালের উপর দিয়ে সাগরে নামা কঠিন, তবু পর্যটকদের সেই দিকে কোন ভ্রক্ষেপ নেই।


(১১/১২) যেদিকে তাকানো যায় এমন পোকায় খাওয়া পাথর, যার নাম প্রবাল।




(১৩) তবে বিশালার এমন সাদা প্রবালগুলো আলাদাভাবে সবার দৃষ্টি কারে।


(১৪) এই ফলের নাম কেয়া, সেন্ট মার্টিন আর ছেড়াদ্বীপ ছাড়া অন্য কোথাও এই গাছ আর ফল দেখিনি।


(১৫) জোয়ারের সময় এখানে এসে ভাটার সময় স্বল্প পানিতে আটকে পড়া মাছ।


(১৬) দ্বীপের ভেতর কেয়া পাতার চালা দেওয়া এমন কিছু দোকান আছে, যেখানে সামুদ্রিক মাছ, কাকড়া, ডাব ও পানি বিক্রি হয়।


(১৭/১৮) বালতিতে রাখা কাকড়া, যা দামদর করার পর প্লেটে এমন ভাবে চলে আসে।




(১৯) পর্যটকদের ফিরিয়ে নেওয়ার জন্য ট্রলারগুলো ওই দূরে দাঁড়িয়ে আছে।


(২০) পর্যটকরা ছোট নৌকায় করে ফিরে যাচ্ছে বড় ট্রলারগুলোতে, ট্রলারগুলো সবাইকে ফিরিয়ে নিয়ে যাবে সেন্টমার্টিনের মূল দ্বীপে।

তিনবার ছেড়াদ্বীপে গিয়েও কোন চাঁদনী রাতে ওখানে থাকার সুযোগ হয়নি, অবশ্য ওখানে থাকাটা বেআইনী। তবু আমার কিছু বন্ধু বান্ধব ওখানে চাঁদনী রাতে তাবুতে থেকেছিলো। তাদের ভাষায় ওটা ছিল একটা স্বর্গীয় রাত। তেমন একটা স্বর্গীয় রাতের অপেক্ষায় আছি আমিও।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×