
ঢাকা টু চিটাগাং রেল লাইন ধরে হাটা শেষ করেছি। পরবর্তি পরিকল্পনা হল ঢাকা টু সিলেট রেল লাইন ধরে হাটার । আখাউড়া স্টেশনের আগে তিতাস নদীর কড্ডা ব্রিজ পর্যন্ত ঢাকা টু চিটাগাং আর ঢাকা টু সিলেটের একই রুট হওয়ায় আমি সিলেটের পথে হাটা ধরেছি আসলে তিতাস নদীর কড্ডা ব্রিজ থেকে। আর কড্ডা ব্রিজের আগে যতগুলো স্টেশন আছে সেগুলোও আমি গননায় আনবো। সুতরাং আমার ঢাকা টু সিলেট প্রথম পোষ্টই হবে ঢাকা টু সিলেট ২৪তম স্টেশন। তারপর ২৫..২৬......এভাবেই ক্রমান্বয়ে সিলেট পর্যন্ত যতগুলো স্টেশন গনণা হয়ে যাবে।
আমার হাটার ধরণ তো আপনাদের জানাই আছে। আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি সিলেট এর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি সিলেট পৌছতে পারি। প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই সিলেট পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা সময়ের গন্তব্য
স্টেশনের অবস্থানঃ শায়েস্তাগঞ্জ, এটা হবিগঞ্জ জেলা সদরের প্রধান স্টেশন।

(২) এই পথেই সিলেটের দিকে আমাদের হেটে চলা।

(৩) আমাদের ক্লান্তি দূর করতে মাঝে মাঝে এমন ভাবেই কিছু ট্রেন আসে যায়।

(৪/৫) রেল লাইনের আশে পাশের গ্রামের মানুষগুলো এমনিভাবে পায়ে চলা পথ হিসাবে রেল লাইনকে ব্যব হার করে থাকে।


(৬) টু ইন ওয়ান,একটু জিরিয়ে নেওয়া এবং ক্যামেরায় পোজ দেওয়া।

(৭) তারপর তো শুধুই হেটে চলা।

(৮/৯) রেল লাইনের আশে পাশের কৃষক কৃষানীরা এ সময়টা ব্যস্ত পার করছে।


(১০) সবুজের ভেতর দিয়ে চলে গেছে সোজা রেল লাইন, এমন সৌন্দর্য্যের ভেতর হেটে ক্লান্ত হলেও উৎসাহ হারায় না।

(১১) ওই তো আসছে আরো একটা ট্রেন।

(১২) বৈশাখ মাসে তার হাটু জল থাকে, এমনি একটা নদী। ব্রীজ নং ৯০

((১৩) আমাদের অতিক্রম করে যাচ্ছে আরো একটা ট্রেন।

(১৪) অনেক হেটেছি, এবার চাচার দোকান থেকে গলাটা একটু ভিজিয়ে নেওয়া যাক।

(১৫) অগভীর জলাশয়ে মাছ ধরছে কিছু বালক।

(১৬) আরো একটা রেল ব্রীজ, নিচে কোন পানি নেই, শুধুই ধান ক্ষেত।

(১৭/১৮) রেল লাইনের পাশে একটা গ্রামিন রাস্তায়............


(১৯) একটা সাদা বক আপন মনে খাবার খুঁজে বেড়াচ্ছে।

(২০/২১) এক সময় আমরা পৌছে গেলাম শায়েস্তাগঞ্জ স্টেশনে।

সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




