করোনার সময়ে…..
২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দাদা হয়েছি গতকাল। হসপিটালে ওটির সামনে বসে থেকে খুব গরম লাগছিলো। তাই জিএফসি স্ট্যান্ড ফ্যানটা হাই স্পীডে চালিয়ে সামনে বসেছিলাম। নাতনীর মুখ দেখে হসপিটাল থেকে বের হওয়ার পরই অনুভব করলাম গলাটা বেশ ভালোই ব্যাথা করছে। একটু আধটু হাচি কাঁশিও আসছে,করোনার এই সময়ে লক্ষণটা ভালো নয়। ভাবলাম একটা কড়া লাল চা খেয়ে গলা ব্যাথাটা কমিয়ে নেই। পরিচিত দোকানী রাত এগারটায় আমাকে কখনো ওর দোকানে দেখেনি। চায়ের কথা বলার পর দেখলাম অন্যদের অর্ডারে বানানো চায়ের কাপটাই আমাকে দিয়া দিল। চায়ের তীব্র গরম গলার ভেতর লাগলে হয়তো ব্যাথাটা কিছু কমবে এই ভেবে তীব্র গরম চা মুখে চালান করে দিলাম। জিহ্বাটা পুড়ে একটা ডাবল ব্যাথায় পড়ে গেলাম।
বাকী চা টুকু আস্তে আস্তে পান করছি, আর যাতে জিহ্বাটা আরো পুড়ে না যায়। পাশের ভাংগারি দোকানের ছেলেটা চায়ের দোকানে এসে চা রুটির অর্ডার করে আমার সামনের টুলটায় বসল। অন্য একজনকে জিজ্ঞেস করলো কাল থেকে নাকি সব কিছু বন্ধ হয়ে যাবে? সে বললো অবশ্যই বন্ধ করবে, টিভির খবর দেখিসনি? দেখলাম ছেলেটার মনটা খুবই খারাপ হয়ে গেল। হয়তো তার ইনকাম বন্ধ হয়ে গেলে উপোস করার শংকা এসে মনে ভর করেছে। আমারও মনটা খারাপ হলো, কিন্তু এখানে যে আমাদের কারো হাত নেই।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুন
কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন