somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুয়েটের এক শিক্ষার্থীকে বাঁচান

২৯ শে জুলাই, ২০০৬ ভোর ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিতে মিষ্টি চেহারার উজ্জ্বল যে তরুণকে দেখতে পাচ্ছেন সে নুরুল, আমাদের নুরুল। পুরো নাম মো: নুরুল ইসলাম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র। আর মাত্র ক'টা দিন পরই যার ইঞ্জিনিয়ার হবার কথা। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করার কথা। দেশের উন্নয়নে ভূমিকা রাখার কথা। কিন্তু হঠাৎ কিডনির ব্যথায় আজ সে জীবন-মৃত্যর মুখোমুখি, বেঁচে থাকার জন্য যমের সাথে লড়াই করে চলেছে। শান্ত দুচোখে তার রাজ্যের শঙ্কা ভিড় করে-আবার কি আমি ক্লাসে যেতে পারব? দেখতে পারব কি সকালের সূর্যোদয়? পাখির গান কি আর শোনা হবে না? ডাক্তারি রিপোর্টে বলা হয়েছে, নুরুলের দুটো কিডনির শতকরা আশি ভাগই নষ্ট হয়ে গেছে। জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। এজন্য প্রচুর টাকা দরকার। সবচেয়ে ভাল হয় যদি মাদ্রাজে নিয়ে চিকিৎসা করা যায়। আর এ কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। কিন্তু নুরুলের দরিদ্র পিতার পক্ষে সন্তানের এ চিকিৎসার ব্যয়ভার (ডাক্তারদের মতে, প্রায় 15 লাখ টাকা) বহন করা অসম্ভব। তাই দেশবাসীই এখন ভরসা। যে নুরুলের ক'টা দিন পরই প্রকৌশলী হয়ে দেশের কাজে ছুটে বেড়ানোর কথা সে কিনা আজ পড়ে আছে ধানমন্ডির ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের (রোড-8, বাড়ি-6) কেবিন নং-1 এর তিন নম্বর বেডে। এটা কি মেনে নেয়া যায়? না, যায় না। নুরুলকে আমরা বাঁচাবোই। আমরা বিশ্বাস করি-নুরুলের জন্য দেশের প্রতিটা মানুষ এগিয়ে আসবে। একদিন আমরা অমিতকে বাঁচিয়েছি। বুয়েটের হৃদয়কে বাঁচিয়েছি। আজ কি আমরা নুরুলকে বাঁচাতে পারব না?

নুরুলের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা:
তাহমিনা আক্তার
হিসাব নং-34115593
জনতা ব্যাংক
দিলকুশা কর্পোরেট ব্রাঞ্চ
ঢাকা

বি.দ্র: যদি কেউ পারেন প্লিজ নুরুলকে একটু দেখে আসুন (কেবিন-1, বেড-3, ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন, রোড-8, বাড়ি-6, ধানমন্ডি, ঢাকা।)
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৬ সকাল ৭:০৯
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×