somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্বশেষ আপডেট: রুয়েট ছাত্র নুরুলকে বাঁচান

৩০ শে জুলাই, ২০০৬ ভোর ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্বশেষ আপডেট: আগামী দুসপ্তাহের মধ্যে নুরুলকে ভারত নিয়ে যাওয়া হবে এমনটি আশা করা হচ্ছে। আপনারা ওর জন্য একটু দোয়া করুন।

((আপডেট: নুরুলের অবস্থা এখন আগের তুলনায় একটু ভাল। নিয়মিত তার ডায়ালাইসিস করা হচ্ছে। তবে এভাবে আর বেশিদিন চলবে না। অবিলম্বে কিডনি প্রতিস্থাপন করা দরকার। মাঝে সমস্যা হয়েছিল তার কিডনি পাওয়া যাচ্ছিল না। তার রক্তের গ্রুপ এ পজেটিভ। তবে এখন তার চাচা কিডনি দিতে রাজি হয়েছেন। তার বিভিন্ন পরীক্ষা চলছে। এখন সমস্যা হচ্ছে অপারেশনটা কোথায় করা হবে। দেশে নাকি বিদেশে? আমরা চাচ্ছি ওকে ভারতে নিয়ে অপারেশনটা করা হোক। কেউ কেউ তা চাচ্ছেন না। তারা বলছেন দেশেই অপারেশন করা হোক। সে আরেক অনাকাংখিত জটিলতা। এ জটিলতার অবসান হোক। নুরুল সুস্থ হয়ে শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসুক। নুরুলের বিষয়ে যেকোন ধরনের যোগোযোগের নম্বর: 01719363455 )) (একই পোস্ট আবার দিচ্ছি। কেননা বিষয়টা আত্মা ও আবেগের সাথে যুক্ত।) ছবিতে মিষ্টি চেহারার উজ্জ্বল যে তরুণকে দেখতে পাচ্ছেন সে নুরুল, আমাদের নুরুল। পুরো নাম মো: নুরুল ইসলাম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র। আর মাত্র ক'টা দিন পরই যার ইঞ্জিনিয়ার হবার কথা। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করার কথা। দেশের উন্নয়নে ভূমিকা রাখার কথা। কিন্তু হঠাৎ কিডনির ব্যথায় আজ সে জীবন-মৃত্যর মুখোমুখি, বেঁচে থাকার জন্য যমের সাথে লড়াই করে চলেছে। শান্ত দুচোখে তার রাজ্যের শঙ্কা ভিড় করে-আবার কি আমি ক্লাসে যেতে পারব? দেখতে পারব কি সকালের সূর্যোদয়? পাখির গান কি আর শোনা হবে না? ডাক্তারি রিপোর্টে বলা হয়েছে, নুরুলের দুটো কিডনির শতকরা আশি ভাগই নষ্ট হয়ে গেছে। জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। এজন্য প্রচুর টাকা দরকার। সবচেয়ে ভাল হয় যদি মাদ্রাজে নিয়ে চিকিৎসা করা যায়। আর এ কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। কিন্তু নুরুলের দরিদ্র পিতার পক্ষে সন্তানের এ চিকিৎসার ব্যয়ভার (ডাক্তারদের মতে, প্রায় 15 লাখ টাকা) বহন করা অসম্ভব। তাই দেশবাসীই এখন ভরসা। যে নুরুলের ক'টা দিন পরই প্রকৌশলী হয়ে দেশের কাজে ছুটে বেড়ানোর কথা সে কিনা আজ পড়ে আছে ধানমন্ডির ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের (রোড-8, বাড়ি-6) কেবিন নং-1 এর তিন নম্বর বেডে। এটা কি মেনে নেয়া যায়? না, যায় না। নুরুলকে আমরা বাঁচাবোই। আমরা বিশ্বাস করি-নুরুলের জন্য দেশের প্রতিটা মানুষ এগিয়ে আসবে। একদিন আমরা অমিতকে বাঁচিয়েছি। বুয়েটের হৃদয়কে বাঁচিয়েছি। আজ কি আমরা নুরুলকে বাঁচাতে পারব না?
নুরুলের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা:
তাহমিনা আক্তার
হিসাব নং-34115593
জনতা ব্যাংক
দিলকুশা কর্পোরেট ব্রাঞ্চ
ঢাকা ।

Please send your contribution to : TAHMINA AKTAR,
Saving account no - 34115593, JANATA BANK,
Dilkusha Corporate Branch
, Dhaka,
Bangladesh
বি.দ্র: যদি কেউ পারেন প্লিজ নুরুলকে একটু দেখে আসুন (কেবিন-1, বেড-3, ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন, রোড-8, বাড়ি-6, ধানমন্ডি, ঢাকা।)
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:০৩
৩৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৯

নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

×