জেরিন কখনোই ভাবতে পারেনি যে রাফি এভাবে সবকিছু জেনে যাবে। আসলে সে চায়ওনি রাফি সব জানুক। তাই বিয়ের সময়ে সে কিছুই বলেনি। আর প্রপোজাল ম্যারাজে এত কিছু বলা যায় নাকি! ছিল না হয় তার একটা অ্যাফেয়ার! তাতে কি হয়েছে! এমন তো কত জনেরই থাকে। আর সে সময় তো তার লাইফে রাফি ছিল না!
আসলে জীবন এভাবে পাগলামি করবে সেটা জেরিনের স্বপ্নেও ছিল না। সে তো তখন জীবনকে ভালোই বাসত। কিন্তু বাস্তবতা অস্বীকার করার তো উপায় নেই। প্রেম করলে যে বিয়ে করতে হবে এমন কি কোন নিয়ম আছে নাকি! রাফিকে জেরিনের বেটার মনে হয়েছে তাই ... তাই বলে জীবন এমন করবে? ওদের ছবিগুলো এভাবে ফেসবুকে দিয়ে দেবে? শুধু তাই নয়। সব ছবিগুলোতে সে রাফিকে ট্যাগ করেছে! আজিব! তাও ভাগ্য ভাল বলতে হবে যে জেরিন রাফির ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানত! খুব তাড়াতাড়ি সে ট্যাগগুলো রিমুভ করেছিল।
ওইদিন আসলেই জেরিন খুব ভয়ে ছিল। রাফি আবার কি না কি বলে! কিন্তু তার জন্য খুব অবাক করা বিষয় ছিল – রাফি তাকে কিছুই বলল না! জেরিন মনে মনে ভাবে, রাফি কি টিউব লাইট নাকি! যাই হোক! যাক বাবা বাঁচা গেল।
তারপরও জেরিনের মনে কেমন যেন একটা খচখচে ভাব রয়ে গেল। এক দিন রাতে সে বলেই বসল, রাফি, তুমি আমাকে আর আগের মত ভালবাস না, তাই না?
রাফি খুব শান্ত কণ্ঠে বলল, বাসি, বাসব না কেন? তবে আগে করুণা করতাম না, কিন্তু এখন করুণাও করি!
করুণা ... [মাইক্রো গল্প/ সত্য ঘটনা অবলম্বনে]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন
একদিন আমরা ক’জনা মিলে …….

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন
জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন
সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।