দুপুরবেলা ফকরুদ্দিন থেকে বিরানিতে পেটে ঠেসে যেই না গুলশান-১ এর আলমাসের সামনে এসেছি অমনি তারা ডাকতে শুরু করল। প্রথমটায় পাত্তা দিলাম না। যা শালা! বেইল নাই! কিন্তু বেশিক্ষণ আমার ভাব থাকল না। বড়টা আর ছোটটা দুটোতেই জোট পাকিয়ে এবার ধরল আমায়। শালা ভাব লস! খাইছি তোরে! যাবি কই! ততক্ষণে আমার অবস্থা যায় যায়! প্রকৃতির এই ডাকে আমার পুরা ছেঁড়াবেড়া দশা! দৌড়ে এক রিকশায় উঠে শক্ত হয়ে বসে বললাম, মামা চল, তাড়াতাড়ি!
যা বাবা এর তো দেখি প্যাডেলই ঘোরে না। গাড়ি চলে না, চলে না, চলে না রে...
-মামা জোরে চালাও।
আমি তো আর পারি না। শুধু ছোটটা হলে না হয় চিপায় চাপায় মেরে দিতাম, বড়টা ধরেই তো বিপদে ফেলে দিল! শালার রিকশা! প্রতিদিন তো পারলে উড়ে যাও! আজকে আস্তে ক্যান! ধুরোওওও...
হঠাৎ একি! বিনা মেঘে ব্জ্রপাত! মামা রিকশা থামিয়ে দিয়েছে। আমি মুখ শুকনো করে বললাম, মামা, কি হল?
মামা পান খাওয়া লাল দাঁত বের করে লুঙ্গি উপরে তুলতে তুলতে রাস্তার পাশে বসতে বসতে বলল, ট্যাংকি ফুল! ইমারজেন্সি খালি করন লাগব!
উহ! মামার এই ট্যাংকি খালি করার দৃশ্য তখন আমার কাছে পৃথিবীর জঘন্যতম দৃশ্য বলে মনে হতে লাগল ... আর আমার তখন, না পারি কইতে না পারি সইতে দশা ...
আলোচিত ব্লগ
আমি আগের আমি নেই

সময় বদলের প্ল্যাটফর্ম জুড়ে,
ঘড়ির কাঁটা ডিউটি সেরে চুপ,
মুখোশগুলো পালা করে নাম ডাকে,
আমি শুধু ভুল ট্রেন ধরা লুপ।
ভিড়ের ভেতর সংরক্ষিত নীরবতা,
চেনে না পাশাপাশি সিটও,
নামার আগে কত স্টেশন ফুরোয়,
টের পায় না... ...বাকিটুকু পড়ুন
খুশু: নামাজের প্রাণ
খুশু: নামাজের প্রাণ
ভূমিকা
নামাজ ইসলামের দ্বিতীয় রুকন এবং মুমিনের জীবনে আল্লাহর সাথে সরাসরি সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুসলিমকে বারবার আল্লাহর সামনে দাঁড় করায়, তাকে দুনিয়ার ব্যস্ততা... ...বাকিটুকু পড়ুন
বিশ্বকাপ ২০২৬ঃ গোল্ডেন বল মেসিকে না দেওয়া অন্যায়, অযাচিত ও ভুল সিদ্ধান্ত

ইদানিং, বিশ্ব ফুটবলের ক্যালকুলেশনগুলো কিছুই বুঝতেছি না। উয়েফারও না, ফিফারও।
২০২৪ ইউরোতে টুর্নামেন্টের সেরা পারফরমার ছিল লামিন ইয়ামাল। সবাই ভেবেছিল, সেই ওই টুর্নামেন্টে 'সেরা খেলোয়াড়'-এর পুরষ্কার জিতবে। কিন্তু অবাক করার... ...বাকিটুকু পড়ুন
পুরো বিশ্বকাপ জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল তৌহিদী জনতা।

ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও... ...বাকিটুকু পড়ুন
চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।