somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

বই নয় ক্যানো??

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বন্ধু ভাগ্য ভালো, ভালো মানে বাড়াবাড়ি রকমের ভালো।
নানান বয়সি বন্ধু এরা। ছোট-বড়-সমবয়সি। এই বন্ধুরা দুধের মাছি না। বরং মরুভূমির জল। আমার ভয়াবহ আপদে বিপদে এরা নানাবিধ সাহায্য-সহযোগিতা নিয়ে হাজির হয়। সেই সাহায্য-সহযোগিতা আমি নিঃসংকোচে উপভোগ করি। এবং যথাসময়ে ভুলেও যাই। তারপরও এরা আমাকে ছেড়ে দূরে যায় না। কাছাকাছি-ই থাকে। বিপদ দেখলেই ছুটে আসে। সাথে থাকে সাহায্য সহযোগিতা।
বন্ধু ভাগ্যের সাথে উপহার ভাগ্যও ভালো। কারণে-অকারনে আমি নানান জিনিস উপহার পাই। এই উপহার অবশ্য বেশিরভাগ সময়ই আমার কাজে লাগেনা। না লাগার কারণও অবশ্য আছে। আমার দরকারি জিনিসের সংখ্যা খুব কম। কম মানে জঘন্যরকম কম। জীবনে কখনো মাথা আঁচড়েছি বলে মনে পড়েনা, সুতরাং আয়না চিরুনির দরকার নেই। ছেলেরাও দেখি নানা ধরনের প্রসাধনী ব্যাবহার করে। আমিও করি। জীবনে একটাই ব্র্যান্ড। বছরে একটা, একবার। প্রবল শীতে যখন ঠোঁট ফেটে ফালাফালা, তখন ৮ টাকা দিয়ে ছোট্ট একটা মেরিল ভ্যাসলিনের কৌটা কিনি। কিনে নাকে মুখে ঠোঁটে ঘষে ঘষে লাগাই। সেই মেরিলের কৌটার দাম বাড়তে বাড়তে এখন ১৫ টাকা হয়েছে। ক্রেতা হিসেবে অবশ্য আমি সেই আমি-ই আছি। বছরে এক পিস- মেরিল পেট্রোলিয়াম জেলি। সুতরাং প্রসাধনীরও দরকার পরে না। একসময় কলমের মাথায় কায়দা করে ব্লেড আঁটকে শেভ করতাম নিপুণ দক্ষতায়। আজকাল কলম আর ব্লেড থেকে উত্তরিত হয়েছি, সরাসরি সেলুনে।
যাই হোক, উপহার অবশ্য কাজে লাগার বিষয়ও না। ভালোলাগার বিষয়, অনুভূতির বিষয়। এই অনুভূতি আমি টের পাই না। উপহার পেলে হাঁসি হাঁসি মুখে আনন্দে আটখান-নয়খান হবার ভান করি। তারপর বাসায় এনে কোথাও রাখি, তারপর কোথায় রেখেছিলাম, কি রেখেছিলাম, আদৌ রেখেছিলাম কিনা তাও দিব্যি ভুলে যাই। ভুলে যাওয়া দিন দিন অভ্যাস হয়ে যাচ্ছে, এই অভ্যাস খেদাতে হবে। খেদাতে পারছি না।
সবচেয়ে বেশি যেটা ভুলে যাই, তা হোল জন্ম তারিখ। মরুভূমির জল এই অসাধারণ বন্ধুদের জন্ম তারিখগুলো চূড়ান্ত নির্লজ্জতায় ভুলে যাই। সাথে উপহার দেয়ার কথাতো অবশ্যই। দুনিয়াতে কিছু মানুষ থাকে যারা শুধু হাত পেতে নেয়ার দলে, চক্ষু লজ্জা বলতে এক জিনিস তাদের মধ্যে নাই। আমি তাদের দলে। রাখঢাকহীন ভাবেই।
আশংকার ব্যাপার হচ্ছে, বন্ধুদের অবশেষে টনক নড়েছে। তাদের কাছে আমার স্বরুপ বোধহয় উন্মোচিত হতে শুরু করেছে। নেয়ার দলের লোকদের মানুষ বেশীদিন পছন্দ করে না। এরা দীর্ঘ সময় ধরে সেটা করেছে। এই বিষয় আবিস্কার করলাম এবার বইমেলায়! বইমেলা শেষ হতে চলল, হঠাৎ আবিস্কার করলাম আরিহ! একটা বইওতো পেলাম না! ঘটনা কি! ঘটনা কিছুই না। আমার ‘পৌষমাস’ শেষ হতে চলল, সেই শেষ ‘পৌষমাসে’ পরশু হঠাৎ দুখানা ঝকঝকে বই হাতে পেলাম। আজ সন্ধ্যায় প্রবল অনিচ্ছা নিয়ে একখানা শুরু করতে গিয়ে শেষে আবিস্কার করলাম, কেমন কেমন করে যেন রাত এগারোটার মধ্যে দুখানাই শেষ করে ফেলেছি! এই প্রথম উপহার দেয়া সেইসব বন্ধুদের জন্য আফসোস হতে লাগলো!

আহা! উপহার যদি দিতেই হয়, বই নয় কেন!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×