somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

অথৈ নোনাজলের নদী?

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটা বক ছিল, ধবধবে সাদা বক।
(এই কথা শুনে লোকগুলো হেসে উঠলো, ‘আরে ব্যাটা, কুচকুচে কালা বক হয়, এমন কথা বাপের জন্মে শুনেছে কেউ! আর বক আবার পোষা-ও যায় নাকিরে! কি তোর কথার ছিরিরে বাবা!’
আমার কিন্তু সত্যি সত্যি বক ছিল। আমি ঘুমিয়ে গেলে সে চুপচাপ এসে মাথার পাশে দাঁড়াতো। চিমনির ভেতর ফুঁ দিয়ে নিভিয়ে দিত হারিকেনের সলতে।)


আপনি বলছেন, স্বপ্ন ছিল?
মোটেইনা। স্বপ্ন হলে এই পালকটা কোথায় পেলাম! এই এখানে।
বুকের ভেতর।

জানি আপনি ঠোঁট ওলটাবেন, তবুও বলি
আমার কিছু রোদও ছিল। কেবল আমার, আমার একার।
শীতের ভোরে নরম করে আমায় কেমন ছুঁয়ে যেত। সত্যি কথা।
ঠোঁট ওলটালেও শুনে রাখুন, রৌদ্র আমার সত্যি ছিল।
এই যে দেখুন, জুতার ভেতর, আমার পায়ের চকচকে রঙ।
রোদের কারণ।

আমার কিছু জোছনা ছিল
ওহ, বুঝেছি। আপনি এবার কি ভাবছেন।
আমার মাথা খারাপ আছে, নেহাত পাগল?
কিন্তু শুনুন, গভীর রাতে আমার কোলে, ফুলের মতন জোছনা ছিল।
সত্যি কথা। এত্তটুকু তারার মতন। নাম ভুলে যাই, ফুলের মতন।
মিথ্যে বলে লাভ কি আমার! আপনি বলুন?
সত্যি আমার জোছনা ছিল।
এই যে দেখুন চোখের ভেতর, ঠিক দেখা যায়।

না দেখলে আমার কি দোষ! আপনি চোখে চশমা লাগান।

আচ্ছা এবার আসল কথা বলেই ফেলি।
জানি আমি, আমি এখন পুরোই পাগল তোমার কাছে, তাহার কাছে
আপনি এবং উনার কাছে। তবুও বলি সত্য যখন।

আমরা একটা নদীও আছে!
এবার আপনি ক্ষেপেই গেলেন? যান ক্ষেপে যান। বকুন যত।
মারতে এলেও কথা শুনুন। আমার সত্যি নদী আছে। একা আমার। কেবল আমার।
কি হোল ভাই? থমকে গেলেন?
আমার চোখে কি হয়েছে?
ও কিছু নয়। এই দু’চোখে অসুখ আছে।
ময়লা ধুলোয় জল ছুটে যায়। এ কিছু নয়! একফোঁটা জল।
বিন্দু মতন। এ কিছু নয়। সত্যি বলি, এ কিছু নয়।

আপনি এখন সত্যি ভাবছেন?
সত্যি আমার নদী আছে?
বুকের ভেতর?
অথৈ নদী!

অথৈ নোনাজলের নদী?
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৬
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×