somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

একজন বাবা! অসংখ্য বাবা!!

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবা দেখতে ছিলেন অনেকটা হলিউড অভিনেতা রাসেল ক্রো’র মত।

চওড়া কাঁধ, বিশাল বুকের ছাতি, ধবধবে ফর্সা মানুষটা যখন স্যান্ডো গেঞ্জি পড়ে হাঁটতেন তার মাসল দেখে আমার বন্ধুরা বলত, আল্লাহ, কত্ত মোটা! !
আমরা তখন সিক্স সেভেনে পড়া টিনটিনে সব বালক। মাঠে গিয়ে একদিন অলি নামে আমার এক বন্ধু তার হাফপ্যান্ট উরু পর্যন্ত উঠিয়ে বললো, দেখ, দেখ, আমগো রান (উরু/থাই) আর তোর আব্বার হাতের ড্যানা (বাহু) সমান!

পিতৃগর্বে আমার ছোট্ট বুকের ছাতিও খানিকটা ফুলে উঠত!!

আশেপাশের লোকজনের ধারণা ছিল, আমার বাবার বুকে মায়াদয়া বলতে কিচ্ছু নাই। কারণ, বাচ্চা-কাচ্চা-বুড়ো বা কারো দাঁত নড়ছে, সেই দাঁত পড়ছেও না, নানান যন্ত্রনা! দাঁত তুলে ফেলতে হবে। কিন্তু গ্রামে দাঁত তোলার উপায়? বাবা গিয়ে তার মুখের ভেতর হাত ঢুকিয়ে দিতেন, প্রবল চিৎকার-চেঁচামেচিকে থোড়াই কেয়ার! খানিক বাদে তার আঙ্গুলের ফাঁকে দেখা যেত একটা ‘পোকা’ খাওয়া দাঁত!! কারো গায়ে বিষফোঁড়া, সেই ফোঁড়া গেলে ফেলতে হবে, ছোটখাট অপারেশন আর কি!! বাবা গিয়ে খপ করে চেপে ধরতেন। তারপর কঠোর নৃশংসতায় তার ফোঁড়া গেলে দিতেন!
যাহ বাবা! ঝামেলা নিকেশ!
এইসব আবোল-তাবোল বিষয় নিয়েই লোকজনের ধারণা, আমার বাবার শরীরে মায়াদয়া জিনিষটা একরত্তিও নেই।

যদিও তার ফর্সা বুকভরতি ঘনকালো লোম। লোকে বলতো, যেসব পুরুষের বুকভর্তি লোম থাকে তারা নাকি মমতার সাগর। বলে কি!
তাহলে এই লোকের ঘটনা কি!!

২
আব্বা তখন ঢাকায় থাকেন।

ছোটখাট একটা চাকুরী করেন। সাপ্তাহিক বন্ধ শুক্রবার। তিনি প্রতিমাসে একবার বিশ্যুদবার সন্ধ্যায় সদরঘাট এসে লঞ্চে ওঠেন। সারারাত লঞ্চযাত্রায় শুক্রবার কাকভোরে বাড়িতে। সারাদিন বাড়ি থেকে আবার বিকেলে লঞ্চে উঠতেন। শনিবার কাকভোরে ফের ঢাকায়।
সেবার আব্বা ভোরবেলা ঘরের দরজায় এসে ভোরের আবছা অন্ধকারে মা-কে ডাকলেন, ‘আলো, আলো, দরজা খোলো’। (আমার মায়ের নাম আলো)।
মা দরজা খুললেন, আব্বা তার হাতের ব্যাগ দরজায় রাখতে রাখতে জিজ্ঞেস করলেন, ‘সাদাত ঘুম থেকে ওঠে নাই এখনো?’
মা বললেন, ‘ও-তো বাড়ি নাই, নানুবাড়ি গেছে’।
আব্বা কোন কথা বললেন না, তিনি গম্ভীর মুখে বাড়ি থেকে বেরুলেন। আম্মা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। ঘটনা কি!
আমাদের গ্রামে তখনও যানবাহন বলতে কিচ্ছু নাই। নানু বাড়ি পায়ে হাঁটা পথে পাঁচ মাইল। বাবা সেই কুয়াশা ভোরে পাঁচ মাইল পথ পায়ে হেঁটে নানু বাড়ি এলেন। আমি তখনো গো গো করে ঘুমাচ্ছি। আমাকে বিছানা থেকে ঘুমের ভেতরই কাঁধে তুলে নিলেন আব্বা। তারপর আবার পাঁচ মাইল পথ পায়ে হেঁটে বাড়ি ফিরলেন। আমি ঘুম থেকে উঠে দেখি, বাড়িতে শুয়ে আছি। পাশে শুয়ে আছেন আব্বা!

বার দুয়েক এদিক সেদিক তাকিয়ে আমি চোখ কচলালাম। স্বপ্ন নাতো!!

৩
সেবার প্রচণ্ড গরম পড়েছে।

আম্মা আব্বার সাথে ঝগড়া করে খুব ভোরে নানু বাড়ি চলে গেছেন। আব্বা সারাদিন এই নিয়ে কোন উচ্চবাচ্য কিছু করেন নি। বাড়ির কাজ-টাজ সেরে সন্ধ্যার আগে আগে আমাকে বললেন, ‘চল ব্যাটা, তোর মা’রে নিয়া আসি’। আমি তখন ছ’-সাত বছরের দুষ্টু বালক। আব্বা আগে আগে হাঁটছিলেন, আমি পিছে পিছে। বাড়ি থেকে কিছুটা দূর যেতেই হঠাৎ রাস্তার ওপর একটুকরো কাঠে চোখ আটকে যায় আমার। একটা জং ধরা বিশাল লম্বা পেরেকের অর্ধেকটা বের হয়ে আছে। আমার দুষ্টুমি শুরু হল। অনেকক্ষণ চেষ্টা করলাম পা দিয়ে পেরেকটার মাথা বাঁকা করার। না পেরে শেষ পর্যন্ত রেগেমেগে পায়ের গোড়ালি দিয়ে সজোরে আঘাত করলাম পেরেকের মাথায়। ঘ্যাঁচ করে অর্ধেকটা পেরেকের পুরোটাই স্পঞ্জের স্যান্ডেল ভেদ করে ঢুকে গেল পায়ে। আমি চিৎকার দিয়ে বসে পড়লাম।

আব্বা দৌড়ে এসে আমাকে কোলে তুলে নিলেন। নানু বাড়ির বদলে আমাকে কোলে করে ফিরে এলেন বাড়িতে। আশেপাশে কোন ডাক্তার নেই। দাদী নানা গ্রাম্য চিকিৎসা শুরু করলেন। রাত গভীর হোল। আমি কান্না শুরু করলাম, আম্মার কাছে যাবো। অত রাতে সেটা সম্ভব ছিল না। আব্বা আমাকে কোলে তুলে উঠান ঘিরে হাঁটতে শুরু করলেন। আব্বা যখন হাঁটেন, তখন তার হাটার ছন্দে আমার পায়ের ব্যথা একটু কম টের পাই। কিন্তু তিনি হাঁটা থামালেই ব্যাথাটা যেন বেড়ে যায়। আব্বা একটু থামলেই আমি গুঙিয়ে কেঁদে উঠি। হাঁটা শুরু করলে আবার চুপ হয়ে যাই। তখন একটু আরাম লাগে।

সে রাতে ফজরের আজান অবধি আব্বা আমাকে কোলে নিয়ে সারারাত হাঁটলেন। ভোরের আলো ফুটতে আমাকে কোলে নিয়ে ছুটলেন নানুবাড়ির দিকে।

নানু বাড়িতে আম্মা আছেন। নানুবাড়ির কাছাকাছিই গঞ্জ। সেই গঞ্জে ডাক্তারও আছে।

৪
আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি।

জলবসন্ত উঠেছে। গাভর্তি বড় বড় টসটসে বসন্ত। সারা শরীরজুড়ে অসহ্য ব্যাথা আর অস্বস্তিকর অনুভূতি। এটা সম্ভবত কোন এক ঈদের আগের দিন। আব্বা ঢাকা থেকে আসলেন বাই রোডে। দুপুর বেলা। আমি শুয়েছিলাম উঠানে ডালিম গাছের নিচে। আব্বা বাড়িতে ঢুকেই দেখেন আমি উঠানে শোয়া। আমার গাভর্তি জলবসন্ত। আমি করুণ গলায় গোঙাচ্ছি। আব্বাকে দেখে যেন আমার গোঙ্গানি আরও খানিক বেড়ে গেল। আব্বা আমার সামনে এসে দাঁড়ালেন। আমাকে কিছুক্ষণ দেখলেন, এবং খুব নির্বিকারভাবে বললেন, ‘এতো অল্পতে ব্যাটামাইনসের কিছু হয় না। এইটুকুতে এইরকম কাঁতর হইলে চলে!! ব্যাটামাইনসের কাছে এইটা কোন অসুখ হইলো!!’
আব্বা আর আমার পাশে দাঁড়ালেন না। আম্মাকে, ডেকে চিৎকার করে বললেন, ‘কই, ভাত দাও, খিদা পাইছে’।
আমার চোখ ফেটে কান্না চলে এলো। আব্বা এমন করলেন!!

মেঝেতে পাটি পেতে ভাত খেতে বসেছি আমি, ছোট ভাই, আব্বা আর আম্মা। আব্বার দুধ-কলা-ভাত খুব পছন্দ। আমি আড়চোখে আব্বার দিকে তাকালাম। আব্বার প্লেটভর্তি দুধ। কিন্তু তিনি প্লেটে হাত দিচ্ছেন না। বসে আছেন। হঠাত দেখি প্লেটভর্তি দুধের ভেতর টুপটাপ টুপটাপ কিছু একটা পড়ছে। কি পড়ছে? আমি আব্বার দিকে ভালো করে তাকালাম।

তিনি নিঃশব্দে কাঁদছেন।

৫
২০০৫ এ আব্বা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছেন। আমি তখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি। আব্বা তার ডান পাশটা নড়াতে পারেন না। রাসেল ক্রোর মতন দেখতে সেই মানুষটা শুকিয়ে এতটুকুন হয়ে গেছেন। হঠাত বুড়ো হয়ে গেছেন। সারাদিন জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকেন। চুপচাপ। নিঃশব্দ। কারো কাছে কোন চাওয়া নেই, অভিযোগ নেই, অভিমান নেই। বাইরে বিস্তীর্ণ সবুজ মাঠ। আদিগন্ত নীল আকাশ। তিনি নির্বাক তাকিয়ে থাকেন। আমার খুব ইচ্ছে হয়, মানুষটাকে কাঁধে নিয়ে ছুটি। আমাকে নিয়ে যেমন ছুটেছেন। মাইলের পর মাইল। ঠিক তেমনি।

উড়ে যাই আদিগন্ত দিগন্তে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:১০
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×