somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

ইহা একখানা (অ)+(রাজ)+(নৈতিক)+ ছড়া

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনে মশাই লোকটা খারাপ, যা তা রকম বিচ্ছিরি
পাঞ্জাবিটার পকেট ছেড়া, চেহারাটার কিঃ ছিরি!!
কইতে কথা দাঁতের ভেতর আটকে থাকে পানের পিক
আপনে মশাই জানেন নাতো কোনটা খারাপ কোনটা ঠিক।

নোংরা অমন পায়ের আঙ্গুল নখগুলোও যাচ্ছে তাই
ওই যে দেখেন মস্ত মাছি রক্তে বসে খাচ্ছে তাই।
আপনে মশাই আস্ত ছাগল, থুতনিতে তা-ও দাড়িও নাই
পদ্মা পাড়ের ভিটে গেছে, সেইখানে আজ বাড়িও নাই

মাথা সেতো স্টেডিয়াম, এত্ত বড় মস্ত টাঁক!
দাঁড়ান মশাই, আসল কথা, সূর্যখানা অস্ত যাক
অন্ধকারে ফিসফিসিয়ে এখন শোনেন বলছি যা
আপনে মশাই আমি ছাড়া ভাঙ্গা মাটির কলসিটা।

কানাকড়ি দাম হবে না, কেউ আপনাকে চিনবে না
আমি ছাড়া ভাঙ্গা কলস কখনো কেউ কিনবে না
আমি মশাই দেশটা চালাই, বোঝেন এবার সত্যটা
হিসেব করে বাহির করেন আমার হবেন কত্তটা?

কিংবা ধরেন এখন আমি, জালাও পোরাওর নির্দেশে
আগামীতে দেশ চালাবো, আমি ছাড়া বীর কে সে?
ভাবেন মশাই কোথায় যাবেন, অমন ভাঙ্গা মুখ নিয়ে
আমার ঝোলায় জাদু আছে, এত্তগুলা সুখ নিয়ে।

আপনে মশাই অন্ধ বোবা, তাও একটা কথা কন
আগামীতে আপনে রাজা, আমিই না হয় জনগণ
খোদার দোহাই, সাথে থাকেন, আমি আপনার ভৃত্য হই
আপনারে রোজ আগলে রাখি, কেন্দ্র জুড়ে বৃত্ত হই

ছিঃ ছিঃ মশাই, চিন্তা করেন? আমি তাইলে আছি ক্যান?
বেবাক চিন্তা আমার মাথায় আপনে খালি 'রাজী' দ্যান
'রাজী' দিছেন? দারুণ, দারুণ, আপনে দেখি দারুণ মাল
বোঝেন নাইতো কুমির আনছেন নিজের হাতে কাইট্টা খাল

আপনে মশাই মালটা সরেস, ইচ্ছা করে চুম্মা খাই
কিন্তু এখন ভীষওওওন টায়ার্ড, দু চোখ জুড়ে ঘুম মাখাই

আরিহ আজব! সমস্যা কি? আপনে এতো কথা কন!!
আমার ব্যাবসা চলছে ভালো, আপনে মশাই 'জনগণ'।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×