বাংলা স্যারের ছেলের সাথে আমার খাতির। বললাম, 'কি রে, তোর বাপ কি রচনা দিছে পরীক্ষায়?
ও বলল, 'দাঁড়া, প্রশ্ন আব্বার ড্রয়ারে, বাইর করি'।
ও প্রশ্ন বের করল, আমি বললাম 'স্যার কই?'
ও বলল, 'গোসলে গেছে, তারাতারি দেখ'। আমি একপলক দেখলাম, এই মুহূর্তে স্যার উঠান থেকে ডাকলেন, 'কি রে, এখনও খাবার হয় নাই!' আমি ঝট করে প্রশ্ন রেখে উঠে দাঁড়ালাম, তার আগে একঝলকে দেখলাম, রচনা আসছে 'চেয়ারের আত্মকাহিনী'। আমি আনন্দে বগল বাঁজাতে বাঁজাতে বাড়ি ফিরলাম। ৭ দিন পরে পরীক্ষা। 'চেয়ারের আত্মকাহিনী' ঠোঁটস্থ করে ফেললাম। পরীক্ষার দিন বাংলা পরীক্ষার খাতা দিয়েছে, প্রশ্ন দিবে ঘণ্টা পরার পর। কিন্তু তার আগেই আমি রচনা লেখা শুরু করে দিয়েছি, চেয়ারের আত্মকাহিনী।
পরীক্ষা শেষে বের হয়ে দেখি, ওটা আসলে একটি 'চেয়ারের আত্মকাহিনী' ছিল না, ওটা ছিল, 'চোরের আত্মকাহিনী'।
আজ এই গল্প একজনকে বলছিলাম। তিনি হঠাৎ বললেন, 'তুমি তো ঠিক ই লিখেছ, 'চোর আর চেয়ার তো একই জিনিস!''।
আমি বললাম, 'মানে কি?'
উনি বললেন, 'ভালো করে তাকাও, তাহলেই বুঝবে, আজকাল চোর আর চেয়ারে কোন পার্থক্য নাই। চেয়ার মানেই চোর... চোর মানেই চেয়ার।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




