বিষাদের আকাশ ছুঁয়ে বলি 'ভালো আছি'
'ভালো আছি' ডেকে বলি অচেনা শহর।
অচেনা মানুষ বলে, কতটুকু কার ছিলি তুই? কতটুকু কে তোর?
আমি বলি, আমি নেই, হারিয়েছি সেই কবে,
পরবাসী মেঘের ভেতর।
--------------------------------------------
আমি নেই/ সাদাত হোসাইন
০৬/০৯/২০১৪
২।
আমাদের দিন কেটে যায় বিস্যুদবারের অপেক্ষায়।
রবি থেকে সোম, সোম থেকে মঙ্গল, বুধ।
আমাদের দিন কাটে পরাভবে মুক্তির অপেক্ষায়।
তারপর কোন একদিন, হাতের রেখায় তাকিয়ে হঠাৎ দেখি
আসলে দিন নয়, দিন গুনে, দিনে দিনে-
কেটে গেছে আস্ত জীবন।
-----------------------------------
সময়/ সাদাত হোসাইন
০৪/০৯/২০১৪
৩।
মানুষেরা জলের মতন।
নিচু ভূমি পেলেই বান হয়,
ভাসিয়ে নেয় ঘর-গৃহস্থালি, উঠান,
বিবিধ ফসলের মাঠ আর স্বপ্ন।
চট
করে বদলে যেতে পারে থালা বাটি ঘটির
আদলে।
কিংবা পলকে জলোচ্ছ্বাস।
মানুষেরা জলের মতন,
বুকের ভেতর জিঘাংসার প্লাবন
পুষে রেখে
মুখোশের ভেতর হাসে মৃদু ঢেউ হয়ে।
-----------------------------------
আমি মানুষ ভয় পাই/ সাদাত হোসাইন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।