যেতে চাইলে যেও,
নিয়ম করে বুকের ব্যাথার ওষুধটুকু খেও।
রোজ সকালে ঘুমটা ভেঙে একটু খানি হেঁটো
সুখের সকল গল্প এবার যত্ন করে এঁটো।
যেতে চাইলে যেও,
আমার চেয়ে ঢের ভালো আর কাউকে হঠাৎ পেও।
তার আঁচলে শিউলী ফুলের মন ছিটিয়ে দিও
ভালোবাসার সবটা ঢেলে হৃদয় কিনে নিও।
চাইলে যেতে যাও,
রাতদুপুরে লাগলে একা, ওষুধ কিনে নাও।
ওষুধটুকু যাচ্ছ ফেলে, এমনি করে কই?
আমি কি আর তোমার বুকের ব্যাথার ওষুধ নই?
----------------------------------------------------
ওষুধ/ সাদাত হোসাইন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



