
মা এটা কোন স্টেশন?
বেলগাছি।
বেলগাছ কই? সব তো কাঁঠাল গাছ।
বাচ্চার কথা শুনে সবাই মুচকি হাসে।
চলে ২ টিকিটে ৫ জন জেনে টিটি কিছু না বলে মুচকি হেসে চলে যায়, কখনো বা অন্য টিটি এসে বলে মামা আর ১টা টিকিট করেন। কতৃপক্ষ জানলে আমার চাকরি থাকবে না।
নিরাপদ দূরত্ব বজায় রেখে স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা হাত নেড়ে ট্রেনের যাত্রীদের সংকেত দেয়।
নতুন বিয়ে হওয়া মেয়ে মায়ের বাড়ি ফেরার সময় বরের হাতটা শক্ত করে ধরে রাখে, দূর থেকে মাঠের ওপারের কিছু বাড়ি দেখা গেলে নখ দিয়ে দিয়ে বরকে দেখায় ঐ বাড়ির ২টা বাড়ি পরেই আমাদের বাড়ি। কাছাকাছি আসতেই বরকে দেখাই ঐ কলেজে আমরা পড়তাম।
ট্রেন কবিতাটা পড়ার পর প্রথমবারের মত ট্রেনে উঠেছে ৮ বছর বয়সী ছেলেটা। মুগ্ধ হয়ে বইয়ের ঝক ঝকা ঝক শব্দের সাথে মিল খোজে।
হকারের কন্ঠ থেকে ভেসে আসে, ঐ গামছা লিবেন গামছা, কুমারখালির গামছা, একদাম ৮০ টাকা গামছা লন গামছা।
ঐ ভাজা ভাজা, চানাচুর ভাজ অথবা
তিলের খাজা লন, একদাম ১০ টাকা, খাজা লন, কুষ্টিয়ার ১ নং তিলের খাজা।
সমবয়সী ছেলেদের কন্ঠ থেকে ভেসে আসে, গানের আওয়াজ। এই সুন্দর স্বর্নালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু।
জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে বয়স্ক চাচা, শুনতে থাকে পাশের সীটের উঠানাম যাত্রীদের গল্প।
দূর থেকে ভেসে আসে আযানের ধ্বনি।
আমাবস্যার ঘুট ঘুটে অন্ধকার অথবা পূর্ণিমার চাঁদ কে সাথে করে ছুটে চলে ট্রেন।
যার প্রতিটি জানালা এক একটি গল্প।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৮ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



